ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ভারি বর্ষণ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস প্রাথমিক-মাধ্যমিকে ১৩৩ বই পরিমার্জন, আসছে চার নতুন বই গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রামে পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ, তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট ২০২৬ ফুটবল বিশ্বকাপ বিশ্বকাপে ইতিহাস গড়ে ইয়ামাল বললেন, ফ্রান্স যদি কাউকে ভয় পায় সেটা স্পেন নিজেই গাড়ি চালিয়ে স্ত্রীর ক্যাম্পাসে প্রধানমন্ত্রী ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা অনেকে নিরুৎসাহিত করলেও হাল ছাড়েননি হামিদুল্লাহ, বিক্রি প্রায় ২ লাখ বিয়ের অনুমতি নিতেই মোটা টাকা খরচ টেইলর সুইফটের

পটুয়াখালীতে মা-মেয়ে-বাবাকে গলা কেটে হত্যা

বাঙালী কণ্ঠ নিউজঃ  পটুয়াখালীর গলাচিপা উপজেলায় এক পালক মেয়েসহ স্বামী-স্ত্রীকে কুপিয়ে ও গলা কেটে খুন করার ঘটনা ঘটেছে। বুধবার রাত নয়টার দিকে উপজেলার আমখোলা ইউনিয়নের ছৈলাগুনিয়া গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, দেলোয়ার মোল্লা (৫৫), তার স্ত্রী পারভীন বেগম (৪২) ও মেয়ে কাজলী বেগম (১৫)।

স্থানীয় গ্রাম পুলিশ হেলাল উদ্দিন জানান, সন্ধ্যার পর দেলোয়ার মোল্লার ঘরে কারও কোনো সাড়াশব্দ না পেয়ে ওই বাড়ির অপর এক নারী তাদের ডাকতে ঘরে যান। ঘরে ঢুকে তিনি ওই তিনজনের লাশ দেখতে পান। এর মধ্যে পারভীন বেগমের লাশ বিবস্ত্র অবস্থায় পড়ে ছিল। দেলোয়ার মোল্লার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

তবে ঘটনার কারণ সম্পর্কে তিনি বা অন্য কেউ সঠিক কোনো কিছু জানাতে পারেননি।

আমখোলা ইউপি চেয়ারম্যান মো. মনির হোসেন জানান, কাজলী বেগম ওই দম্পতির পালিত কন্যা।

পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, কুপিয়ে জখম অবস্থায় দেলোয়ার হোসেন এবং তার স্ত্রীর মরদেহ মাটিতে পাওয়া গেছে। আর গলা কাটা ও মাথা বিচ্ছিন্ন অবস্থায় কিশোরী মেয়েটির মরদেহ পাওয়া গেছে।

তিনি আরো জানান, মঙ্গলবার মধ্যরাতে তাদের কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

পটুয়াখালীতে মা-মেয়ে-বাবাকে গলা কেটে হত্যা

আপডেট টাইম : ০৫:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০১৭