ঢাকা , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নজিরবিহীন শান্তিপূর্ণ দুর্গাপূজা নিশ্চিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসায় ভারতীয় গণমাধ্যম তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব এসেছে মঈন খানকে হাসপাতালে দেখতে গেলেন মির্জা আব্বাস সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতিতে পরিণত করতে চায় সরকার : অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফর বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সমাজে শান্তিশৃঙ্খলা রক্ষায় ইমাম সমাজ সর্বদাই অগ্রণী ভূমিকা পালন করছেন: জাতীয় ইমাম সম্মেলনে ধর্মমন্ত্রী কায়কোবাদ মাদ্রাসা শিক্ষককে চড় মারা রুমিকে গ্রেপ্তার করতে চায় পুলিশ এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর সরাইলের ঘটনায় মামলা হলে আমাকেই যেন প্রধান আসামি করা হয় ১১ জেলের কাছ থেকে উদ্ধার ৬০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ

কিম কি দুকের বিরুদ্ধে অভিনেত্রীর ওপর হামলার অভিযোগ

বাঙালী কণ্ঠ নিউজঃ  দক্ষিণ কোরিয়ার শীর্ষ চলচ্চিত্র পরিচালক কিম কি দুক সিনেমার শুটিং চলাকালে এক অভিনেত্রীর ওপর হামলা চালিয়েছেন, এই অভিযোগে কৌঁসুলিরা বৃহস্পতিবার তার বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু করেছেন। দেশটির এক মুখপাত্র একথা জানান।
বার্তা সংস্থা ইয়োনহাপ জানাচ্ছে, এক অভিনেত্রী কিমের বিরুদ্ধে তাকে থাপ্পড় মারার অভিযোগ দায়ের করেন। প্রসিকিউটরদের কাছে দায়ের করা অভিযোগ পত্রে বলা হয়, ২০১৩ সালে ‘মোয়িবিয়াস’ চলচ্চিত্রের শুটিং চলাকালে সেটের সামনে এ ঘটনা ঘটে। পরিচালক তাকে নগ্ন দৃশ্যে অভিনয়ে বাধ্য করেন বলেও জানান ওই নারী।
এ ঘটনার পরপরই তিনি ওই চলচ্চিত্রে অভিনয় করা থেকে বিরত থাকেন। ফলে তার স্থলে আরেক অভিনেত্রীকে নেয়া হয়। সিউল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট প্রসিকিউটর দপ্তরের মুখপাত্র এএফপিকে জানান, পরিচালক কিম কি দুকের বিরুদ্ধে একটি ফৌজদারি অভিযোগ দায়ের করা হয়েছে এবং এ মামলার ব্যাপারে তদন্ত শুরু হয়েছে।
উল্লেখ্য, কর্মজীবনে একাধিক পুরস্কার অর্জন করেছেন কিম কি দুক। ২০১২ সালে ভেনিস ফিল্ম ফেস্টিভালে ‘পিয়েতা’র চলচ্চিত্রের জন্য তিনি গোল্ডেন লায়ন পুরস্কার পান। একই বছর তিনি ‘সামারিতান গার্ল’ চলচ্চিত্রের জন্য বার্লিনের সিলভার বেয়ার পুরস্কার জিতে নেন। এএফপি।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

নজিরবিহীন শান্তিপূর্ণ দুর্গাপূজা নিশ্চিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসায় ভারতীয় গণমাধ্যম

কিম কি দুকের বিরুদ্ধে অভিনেত্রীর ওপর হামলার অভিযোগ

আপডেট টাইম : ১১:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০১৭