ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উন্নয়নের নতুন স্বপ্ন দেখছে বগুড়া প্রশাসনের নাকের ডগায় ভুয়া জার্মান ক্লাব বিদেশি ক্লাবের সাইনবোর্ডে রমরমা মাদক ব্যবসা ঢাকা উত্তরে দুই, দক্ষিণে চার নেতা আলোচনায় বিএনপির সম্ভাব্য মেয়র পদপ্রার্থী নয় বছর পর খুলল ওসমানী উদ্যান পদত্যাগের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী ‘সেরা পরামর্শ’ দিয়েছিলেন: ইশরাক ‘ডিআইজির বাড়ি’ বলে অভয় দেওয়া হয় আমন্ত্রিতদের ৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ ম্যাজিস্ট্রেসি ছেড়ে রাজনীতিতে, সালাহউদ্দিনের একাল-সেকাল সুন্দরবনের হিরণ পয়েন্ট পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী সাইবার সুরক্ষাসহ গণমাধ্যম-সংশ্লিষ্ট আইন সংশোধন হচ্ছে: তথ্যমন্ত্রী

আমরণ অনশনে ব্র্যাকের ৬ শিক্ষার্থী

বাঙালী কণ্ঠ নিউজঃ  রেজিস্ট্রারের পদত্যাগ ও আইন বিভাগের এক শিক্ষককে চাকরিচ্যুতির নোটিশ দেওয়ার প্রতিবাদে পঞ্চমদিনের মতো ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন চলছে।

বৃহস্পতিবার দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ কর্মসূচির পাশাপাশি পঞ্চমদিনে ছয় শিক্ষার্থী আমরণ অনশন করছেন।

আন্দোলকারীরা জানিয়েছেন, আজ সকাল ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাসে তারা অনশন শুরু করেন।

অনশনকারী শিক্ষার্থীরা হলেন-আইন বিভাগের কামরুন নাহার, ইরফানুল রহমান, সাদিয়া আফরিন, শেখ নোমান, ম্যাথমেটিকস ও ন্যাচারাল সায়েন্স বিভাগের আকাশ আহমেদ ও বিজনেস স্কুলের ইয়াসিনুর রহমান।

আন্দোলনকারীরা জানিয়েছেন, চুক্তিভিত্তিক শিক্ষক ফারহান উদ্দিন আহমেদকে গত ৩০ জুলাই মানবসম্পদ বিভাগ থেকে চাকরিচ্যুতির নোটিশ দেওয়া হয়। কিন্তু তিনি তা গ্রহণে অস্বীকৃতি জানালে রেজিস্ট্রার বিভাগের একাধিক কর্মকর্তা শিক্ষকের পরিচয় পত্র (আইডি কার্ড) কেড়ে নিয়ে লাঞ্ছিত করেন। এরপর বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।

তাদের অভিযোগ, পয়লা আগস্ট বিক্ষোভ চলাকালে ছাত্র-ছাত্রীদের লাঞ্ছিত করা হয়।

অনশনরত কামরুন নাহার ও সাদিয়া আফরিন জানান, বিক্ষোভ চলাকালে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীরা ছাত্রীদের শ্লীলতাহানি করেছেন। লাঞ্ছিত  করেছেন।  এজন্য বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রারের পদত্যাগ চাই। পাশাপাশি যারা আমাদের সঙ্গে অন্যায় আচরণ করেছেন তাদের বিচার চাই।

এদিকে বুধবার থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুই দিনের জন্য ক্লাস বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। তবে চলমান পরীক্ষা অব্যাহত রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

উন্নয়নের নতুন স্বপ্ন দেখছে বগুড়া

আমরণ অনশনে ব্র্যাকের ৬ শিক্ষার্থী

আপডেট টাইম : ১২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০১৭