ঢাকা , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নজিরবিহীন শান্তিপূর্ণ দুর্গাপূজা নিশ্চিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসায় ভারতীয় গণমাধ্যম তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব এসেছে মঈন খানকে হাসপাতালে দেখতে গেলেন মির্জা আব্বাস সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতিতে পরিণত করতে চায় সরকার : অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফর বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সমাজে শান্তিশৃঙ্খলা রক্ষায় ইমাম সমাজ সর্বদাই অগ্রণী ভূমিকা পালন করছেন: জাতীয় ইমাম সম্মেলনে ধর্মমন্ত্রী কায়কোবাদ মাদ্রাসা শিক্ষককে চড় মারা রুমিকে গ্রেপ্তার করতে চায় পুলিশ এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর সরাইলের ঘটনায় মামলা হলে আমাকেই যেন প্রধান আসামি করা হয় ১১ জেলের কাছ থেকে উদ্ধার ৬০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ

দ্বিতীয় সন্তানের মুখ দেখার অপেক্ষায় বর্ষা

বাঙালী কণ্ঠ নিউজঃ  দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা বর্ষা। এই খুশির খবরে আনন্দে মাতোয়ারা তার স্বামী অভিনেতা ও ব্যবসায়ী অনন্ত জলিল। গণমাধ্যমে। তারা জানান, আবারও বাবা-মা হতে চলেছেন তিনি। নতুন সন্তানের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন অনন্ত-বর্ষা।

বর্ষা বলেন, ‌‌‘সন্তানের মা হওয়ার অনুভূতি কোনো মা-ই ভাষায় প্রকাশ করতে পারবে না। নতুন সন্তানের মুখ দেখার অপেক্ষায় আছি আমি। সবকিছু ঠিক থাকলে আগামী নভেম্বরে আমাদের ঘরে নতুন অতিথি আসবে।’

তিনি জানান, মূলত গর্ভধারণের জন্যই সবরকম শুটিং থেকে দূরে আছেন এই অভিনেত্রী। এজনই সময়মতো শুরু হয়নি বহুল আলোচিত ‘দ্য স্পাই’ ছবির শুটিং। তবে আগামী বছরের শুরুতেই ছবিটির কাজ শুরু করবেন অনন্ত-বর্ষা।

এদিকে এই তারকা দম্পতির প্রথম সন্তান আরিজের বয়স এখন দুই বছর আট মাস। তার সঙ্গে হেসে খেলেই দিন কাটে বর্ষার। আর অনন্ত ব্যবসা সামলানোর পাশাপাশি সম্প্রতি মন দিয়েছেন ধর্মকর্মে।

প্রসঙ্গত, ২০১১ সালের ২৩ সেপ্টেম্বর তিনি অনন্ত জলিলকে বিয়ে করেন। তারও আগে ২০১০ সালে ইফতেখার চৌধুরীর ‘খোঁজ: দ্যা সার্চ’ চলচ্চিত্রের মাধ্যমে অনন্ত জলিলের সঙ্গে জুটি বাঁধেন বর্ষা। একসঙ্গে কাজ করতে গিয়ে একে অপরের প্রেমে জড়ান ও দাম্পত্যে বাধা পরেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

নজিরবিহীন শান্তিপূর্ণ দুর্গাপূজা নিশ্চিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসায় ভারতীয় গণমাধ্যম

দ্বিতীয় সন্তানের মুখ দেখার অপেক্ষায় বর্ষা

আপডেট টাইম : ০১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০১৭