ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উন্নয়নের নতুন স্বপ্ন দেখছে বগুড়া প্রশাসনের নাকের ডগায় ভুয়া জার্মান ক্লাব বিদেশি ক্লাবের সাইনবোর্ডে রমরমা মাদক ব্যবসা ঢাকা উত্তরে দুই, দক্ষিণে চার নেতা আলোচনায় বিএনপির সম্ভাব্য মেয়র পদপ্রার্থী নয় বছর পর খুলল ওসমানী উদ্যান পদত্যাগের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী ‘সেরা পরামর্শ’ দিয়েছিলেন: ইশরাক ‘ডিআইজির বাড়ি’ বলে অভয় দেওয়া হয় আমন্ত্রিতদের ৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ ম্যাজিস্ট্রেসি ছেড়ে রাজনীতিতে, সালাহউদ্দিনের একাল-সেকাল সুন্দরবনের হিরণ পয়েন্ট পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী সাইবার সুরক্ষাসহ গণমাধ্যম-সংশ্লিষ্ট আইন সংশোধন হচ্ছে: তথ্যমন্ত্রী

ভুড়ি পরিস্কারের সহজ উপায়

ঈদে গরু বা ছাগল কোরবানির পর ভুড়ি পরিষ্কার করা নিয়ে ঝামেলায় পড়েন। এটি অত্যন্ত সুস্বাদুখাবার হলেও পরিষ্কার করাটা বেশ কষ্টসাধ্য ও দুর্গন্ধযুক্ত কাজ। তবে কিছু ঘরোয়া কৌশল অনুসরণ করলে সহজেই এবং তুলনামূলক কম ঝামেলায় ভুড়ি পরিষ্কার করা যাবে।

প্রথমেই ভুড়ি পরিস্কারের প্রয়োজনীয় জিনিসপত্র জোগাড় করুন। বড় একটি বালতি বা টব, ছুরি বা স্ক্র্যাপার, চুন, লবণ, গরম পানি, ভিনেগার বা লেবুর রস, স্যানিটারি গ্লাভস।

ভুড়ি প্রথমে পানিতে ভিজিয়ে নিন। ময়লা ও চর্বি গলে সহজে সরে যাবে। ভুড়ি কেটে বা ফুঁড়ে ভেতরের অংশ ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিন। ভিতরের জমে থাকা অর্ধ-পচা খাবার বা ময়লা বের করে ফেলুন। ভালোভাবে কচলে ২–৩ বার ধুয়ে ফেলুন।

এখন চুন এবং লবণ ব্যবহার হবে। ২–৩ টেবিল চামচ লবণ ও ২ চা চামচ চুন ভুড়ির ওপরে ছিটিয়ে দিন। ভালভাবে ঘষুন এবং মিনিট ১০ রেখে দিন। এরপর স্ক্র্যাপার বা ছুরি দিয়ে ওপরের কালচে চামড়া ঘষে তুলে ফেলুন। প্রয়োজন হলে আরও একটু চুন ও লবণ যোগ করে আবার ঘষুন। এই সময় দুর্গন্ধ থাকবে, তবে ধুয়ে নিলে কমে যাবে।

চুনের পরিমাণ বেশি হলে ভুড়ির টেক্সচার নরম হয়ে যেতে পারে, তাই পরিমাণ বুঝে ব্যবহার করুন। ঘষার পর ভুড়ি ভালোভাবে কয়েকবার গরম পানিতে ধুয়ে ফেলুন। এতে ময়লা সহজে সরে যাবে ও গন্ধ কমে যাবে। চুন ও লবণ পরিষ্কার হয়ে যাবে।

এ সময় চাইলে পানিতে কয়েক চামচ ভিনেগার বা লেবুর রস মিশিয়ে ভিজিয়ে রাখতে পারেন—এতে দুর্গন্ধ অনেকটাই চলে যাবে।

অনেকে ভুড়ি হালকা আগুনে ধরিয়ে কিছুটা সেঁকে নেন। এতে বাইরের অবশিষ্ট চুল বা ময়লা পুড়ে যায় এবং পরিষ্কার হয়। তবে বেশি সময় আগুনে ধরলে ভুড়ি শক্ত হয়ে যেতে পারে।

সবশেষে আবার ঠান্ডা পানিতে ভুড়ি ধুয়ে কেটে রান্নার উপযোগী করে নিন। চাইলে এখনই লবণ, আদা-রসুন বাটা দিয়ে ১০–১৫ মিনিট ম্যারিনেট করে রাখতে পারেন এতে রান্নার সময় গন্ধ কম থাকবে।

ভুড়ি পরিষ্কারের সময় গ্লাভস ব্যবহার করলে দুর্গন্ধ হাতে বসবে না। ভুড়ি ও নড়ি একসঙ্গে পরিষ্কার করতে চাইলে ধাপে ধাপে একইভাবে পরিষ্কার করুন। রান্নার সময় পেঁয়াজ, রসুন ও গরম মসলা বেশি দিন। তাতে গন্ধ কমে যায় ও স্বাদ বাড়ে। পরিষ্কার ভুড়ি কয়েকদিন রাখতে চাইলে সেদ্ধ করে ফ্রিজে রেখে দিন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

উন্নয়নের নতুন স্বপ্ন দেখছে বগুড়া

ভুড়ি পরিস্কারের সহজ উপায়

আপডেট টাইম : ০৫:০১ অপরাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫