ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আ.লীগ কথায় নয়, কাজে বিশ্বাসী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাঙালী কণ্ঠ নিউজঃ  পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, আওয়ামী লীগ সরকারের এমপি-মন্ত্রীরা জনগণকে যে প্রতিশ্রুতি দেন- তা তারা বাস্তবায়ন করেন। আওয়ামী লীগ সরকার কথায় নয়, কাজে বিশ্বাসী। আর এ জন্যই বর্তমান সরকার দেশের মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে নিজের নির্বাচনী এলাকায় রাজশাহীর চারঘাট উপজেলায় রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, চারঘাট-বাঘার যেসব মাটির রাস্তা দিয়ে জনগণ হেঁটে যেতে পারতেন না, সেসব এলাকার কাঁচা রাস্তা পাকা করা হয়েছে। ওয়ার্ড থেকে ইউনিয়ন এবং ইউনিয়ন থেকে উপজেলার সাথে যোগাযোগের যেসব রাস্তা ছিল সব কটিই পাকাকরণ করা হয়েছে।

রাস্তার ভিত্তিপ্রস্তর উদ্বোধনকালে উপস্থিত ছিলেন- চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল হক, ছাত্রলীগের সভাপতি আল মামুন তুষার প্রমুখ।

প্রসঙ্গত, এক কোটি ৬৩ লাখ টাকা ব্যয়ে চারঘাট উপজেলার শিবপুর লালমনতলা শরিফের বাড়ি থেকে বাবুলের বাড়ি, হেমন্তের মোড় থেকে বামনদিঘী, ঝিকড়া চারাবটতলা থেকে বামনদিঘী ও হাবীবপুর জাহাঙ্গীরের বাড়ির পর্যন্ত রাস্তাগুলো করা হচ্ছে। প্রতিমন্ত্রী এসব রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

আ.লীগ কথায় নয়, কাজে বিশ্বাসী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট টাইম : ০২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০১৭