ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

বাজারে ক্রেতা সমাগম কম, বেশ কিছু পণ্যের দাম কমেছে

ঈদের পর  প্রথম শুক্রবার (১৩ জুন) রাজধানীর বাজারে ক্রেতা সমাগম বেশ কম। মাছ ছাড়া নতুন করে কোনো পণ্যের দাম না বাড়লেও কমেছে বেশ কিছু পণ্যের দর। বেশিরভাগ মাছের দাম বেড়েছে কেজিতে ১০০ টাকা পর্যন্ত। অপরদিকে ১০ থেকে ১৫ টাকা কেজিতে কমেছে বেশিরভাগ সবজির দাম। কেজিতে ২০ টাকা কমেছে মুরগির দামও।

ঈদুল আজহার লম্বা ছুটিতে এখনো অনেকটাই ফাঁকা রাজধানী ঢাকা। ঈদের ছুটির রেশ কাটেনি বাজারেও। ক্রেতা সমাগম ছিলো না চোখে পরার মতো। তবে মাছের চাহিদা কিছুটা বাড়ায় বেড়েছে দামও। বিক্রেতারাও স্বীকার করলেন বেশিরভাগ মাছের দাম বেড়েছে কেজিতে ১০০ টাকা পর্যন্ত।

সবজির দাম আছে নাগালের মধ্যেই। দু-একটি  ছাড়া কমেছে বেশিরভাগ সবজির দামই। কেজিতে ২০ টাকা কমে কাঁচা মরিচ পাওয়া যাচ্ছে ৬০ টাকায়। পেপে, শসা, কাকরোলসহ বেশিরভাগ সবজির দাম কমেছে ১০ থেকে ১৫ টাকা। স্বস্তির কথা জানান ক্রেতারাও।

অপরিবর্তিত রয়েছে চালের বাজার। মিনিকেট মানভেদে ৭২ থেকে ৭৬ টাকা কেজি, আটাইশ ৫৮ টাকা এবং নাজিরশাইল পাওয়া যাচ্ছে ৭৬ থেকে ৮৪ টাকার মধ্যে। নতুন করে বাড়েনি চিনি, তেল, ডালের মতো পণ্যের দাম।

অনেকটাই নাগালের মধ্যে মুরগির দাম। কেজিতে ২০ টাকা কমে ব্রয়লার ১৫০ টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২৫০ টাকায়।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

বাজারে ক্রেতা সমাগম কম, বেশ কিছু পণ্যের দাম কমেছে

আপডেট টাইম : ০৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫