ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই পোশাক শ্রমিকদের মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত সরকারের ১৭ হাজার মুসল্লির ধারণক্ষমতাসম্পন্ন ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ ৭৮ দেশের সঙ্গে বৈঠক, হজ ব্যবস্থাপনায় বড় পরিকল্পনা সৌদির বিদ্যুৎ ও জ্বালানিতে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার গুগলের বিরুদ্ধে যুক্তরাজ্যে ১.৩৩ বিলিয়ন ডলারের মামলা এমপি নজরুলের জামিন হলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে, বললেন বিচারক মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান রাষ্ট্রপতির শ্রমবান্ধব সরকারের অগ্রাধিকার শ্রমিক অধিকার ও ব্যাপক কর্মসংস্থান: মাহ্দী আমিন

নির্বাচনকে কেন্দ্র করে চক্রান্ত চলছে: তথ্যমন্ত্রী

বাঙালী কণ্ঠ নিউজঃ  আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে একটা ষড়যন্ত্রের জাল বিস্তারের চক্রান্ত চলছে বলে অভিযোগ করেন জাসদ সভাপতি ও  তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

শুক্রবার সকালে কুষ্টিয়া সার্কিট হাউজে দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, যারা পঁচাত্তরে বাংলাদেশকে সংবিধানের বাইরে ঠেলে দিয়েছিল, মুক্তিযুদ্ধকে নির্বাসনে পাঠিয়েছিল, তাদের দোসর, রাজাকার, যুদ্ধাপরাধী, সাম্প্রদায়িক শক্তি এবং তাদের পৃষ্ঠপোষক এখনও চক্রান্ত করছে। কারণ তারা এখনও বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে না।

মন্ত্রী কুষ্টিয়া সার্কিট হাউসে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের বলেন, এদেশে যদি আর কোনদিন রাজাকার সমর্থিত এবং সামরিক সরকার ক্ষমতায় না আসে তবেই বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবে।

সংবিধানের কোনো আইন হাইকোর্ট যদি বাতিল করে তবে সেক্ষেত্রে সরকার কেন পদত্যাগ করবে এমন প্রশ্ন তুলে ইনু বলেন, বিচার বিভাগ বিচার বিভাগের কাজ করেছে, আইন বিভাগ তার মত কাজ করেছে। এতে তো গণতন্ত্র আরও শক্তিশালী হবে। এর জন্য সরকারের পদত্যাগের কোনো প্রশ্নই ওঠে না।

ইনু বলেন, ৫৭ ধারাটি শেখ হাসিনা প্রদত্ত নয়, সাইবার অপরাধ দমনের আইন, এর সঙ্গে তথ্যমন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই। এই আইনের মধ্যে অনেক সাংবাদিক জড়িয়ে গেছেন যেটা বিব্রতকর। তবে সাংবাদিকরা হয়রানীর শিকার হচ্ছেন কিনা তথ্যমন্ত্রণালয় খোজঁখবর নিয়ে প্রতিকারের ব্যবস্থা নিচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক জহির রায়হান, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহমদ আলী, ছাত্রলীগের সভাপতি নিজাম উদ্দিনসহ আরো অনেকে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

নির্বাচনকে কেন্দ্র করে চক্রান্ত চলছে: তথ্যমন্ত্রী

আপডেট টাইম : ১১:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০১৭