ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে।  জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

বঙ্গবন্ধু পরিবারের চরিত্র হননের চেষ্টা করেছিলেন জিয়া

বাঙালী কণ্ঠ নিউজঃ  পঁচাত্তরের ১৫ আগস্টের মর্মান্তিক হত্যাকাণ্ডের পর জিয়াউর রহমানের প্রত্যক্ষ প্ররোচণায় জাতির জনক বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের চরিত্র হনন করার চেষ্টা হয়েছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, জাতির পিতার পরিবারের বিরুদ্ধে কুৎসা রটানোর চেষ্টা করা হয়েছে; কিন্তু উল্টো জিয়ার দুই ছেলে তারেক রহমান ও প্রয়াত আরাফাত রহমান কোকোই আজ জাতির সামনে চরিত্রহীন হিসেবে প্রতিষ্ঠিত।

 রবিবার দিনাজপুরের বিরল উপজেলায় এক আলোচনায় তিনি এসব কথা বলেন।

খালিদ বলেন, জিয়ার এক ছেলে আরাফাত রহমান মাদকাসক্ত হয়ে মারা গেছে। আরেক ছেলে ফেরারি আসামি। খালেদা জিয়া এই ফেরারি আসামির সঙ্গে ষড়যন্ত্র করতে লন্ডনে গেছেন।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বলেন, পঁচাত্তরের ১৫ আগস্টের হত্যাকাণ্ডের মাধ্যমে এ জাতির সব অধিকার কেড়ে নেয়া হয়েছিল। এতদিন পর আবার বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে জাতি তার লুণ্ঠিত শিক্ষা, স্বাস্থ্য, খাদ্যসহ সব মৌলিক অধিকার ফিরে পেয়েছে। একটি হত্যাকাণ্ডের মাধ্যমে এ জাতিকে পঙ্গু করে দেয়া হয়েছিল। পিছিয়ে দেয়া হয়েছিল একশ’ বছর। শেখ হাসিনার নেতৃত্বে এ জাতি আবার ঘুরে দাঁড়িয়েছে।

খালিদ মাহমুদ বলেন, দেশে এখন শিক্ষিত ও শক্তিশালী জনগোষ্ঠী গড়ে উঠেছে। এই স্বীকৃত জনগোষ্ঠীই আমাদের সোনার বাংলা গড়ে তুলতে পারবে।

বিরল উপজেলা পরিষদ চত্বরে চার দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা-২০১৭, বিরল পৌরসভার কামারপাড়া-ধর্মদহ সড়কে অর্ধকোটি টাকা ব্যয়ে নবনির্মিত ব্রিজ, বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতার বই ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করেন। এর আগে তিনি বিরল পৌরসভার কামারপাড়া-ধর্মদহ সড়কে অর্ধ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত ব্রিজের শুভ উদ্বোধন করেন। শেষে তিনি রাণীপুকুর ইউপি’র বিষ্ণপুর উত্তরণ সংঘকে স্বাবলম্বী করার লক্ষ্যে কম্বাইন হারভেস্টর, পাওয়ার টিলার, ধান কাটার যন্ত্র, ধান মারাইয়ের যন্ত্র (থ্রেসার), ধানের চারা রোপণ যন্ত্র, বীজ বপন যন্ত্র বিনামূল্যে বিতরণ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ

বঙ্গবন্ধু পরিবারের চরিত্র হননের চেষ্টা করেছিলেন জিয়া

আপডেট টাইম : ০১:২১ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০১৭