বাঙালী কণ্ঠ নিউজঃ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন উত্তর কোরিয়ার সাথে দ্রুত আলোচনায় ফেরার কথা উড়িয়ে দিয়ে বলেছেন, দেশটির ওপর নতুন এই নিষেধাজ্ঞা এটাই প্রমাণ করে যে পিয়ংইয়ংয়ের পারমানবিক কর্মসূচি নিয়ে বিশ্বের ধৈর্যের বাঁধ ভেঙ্গে গেছে। খবর এএফপি’র।
ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় নিরাপত্তা ফোরামে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সোমবার টিলারসন বলেন, পিয়ংইয়ং তাদের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা বন্ধ করলেই কেবল ওয়াশিংটন তাদের সাথে আলোচনায় বসার কথা বিবেচনা করবে।
ম্যানিলায় ফোরামের ফাঁকে দুই কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে রোববার ব্যতিক্রমী এক বৈঠকের পর টিলারসন এসব কথা বলেন।
উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি বন্ধে শনিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপে ভোটাভুটি হয়। সেখানে সর্বসম্মতিক্রমে নিষেধাজ্ঞা প্রস্তাবটি পাস হয়। যুক্তরাষ্ট্র খসড়া প্রস্তাবটি নিরাপত্তা পরিষদে উত্থাপন করে।
উল্লেখ্য, গত মাসে উত্তর কোরিয়া আন্তঃমহাদেশীয় দু’টি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় যা যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম।
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই
দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী
সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ
গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির
ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান
অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান
‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর
এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক
এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী
চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল
উ. কোরিয়াকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ করতে হবে : যুক্তরাষ্ট্র
-
বাঙ্গালী কণ্ঠ ডেস্ক - আপডেট টাইম : ০২:৪৭ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০১৭
- 419
Tag :
জনপ্রিয় সংবাদ


























