ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

সমুদ্রে মাংসখেকো পোকা

বাঙালী কণ্ঠ নিউজঃ  অস্ট্রেলিয়ায় এক কিশোর সাগরে নামার পর এক অজানা মাংসভুক পোকার আক্রমণে তার পায়ে গুরুতর রক্তাক্ত জখম হবার পর এটা কি পোকা তা সনাক্ত করার আহ্বান জানিয়েছে তার পরিবার। খবর বিবিসির।

স্যাম কানিজে নামের ১৬ বছরের ওই কিশোর গত শনিবার মেলবোর্ন শহরের ব্রাইটন সৈকতে সাগরের পানিতে নামে। সে আধঘন্টার মতো সময় কোমর পানিতে দাঁড়িয়ে ছিল।

স্যাম বলছিল, পানিতে থাকার সময় সে কিছুই টের পায়নি। কিন্তু পানি থেকে ওঠার পর সে দেখতে পায় যে তার দুই পা-ই ক্ষতবিক্ষত, এবং সেখান থেকে ঝরঝর করে রক্ত পড়ছে।

তার বাবা জ্যারড কানিজে বলছিলেন, তার ছেলের পায়ের অবস্থা দেখে মনে হচ্ছিল যেন সে কোন যুদ্ধক্ষেত্রে গ্রেনেড বিস্ফোরণে আহত হয়েছে।

তার পরিবার বলছে, এটা কোন এক ধরনের মাংসখেকো সামুদ্রিক পোকার কামড়, এবং একে সনাক্ত করার জন্য তারা বিশেষজ্ঞদের প্রতি আহ্বান জানিয়েছেন।

স্যামের পিতা বলেন, ‘আমরা স্যামকে বাথরুমে শাওয়ারের নিচে নিয়ে যাই, কিন্তু তার রক্তপাত কিছুতেই বন্ধ হচ্ছিল না, রক্ত জমাট বাঁধছিল না।’

কানিজে বলেন, ‘আমরা তাকে দুটো হাসপাতালে নিয়ে গেলাম, কিন্তু কেউই বলতে পারছিল না যে স্যামের পায়ে আলপিন ফোটার মতো এই ক্ষতগুলো কি করে হলো।’

কানিজে তখন নিজেই ঠিক করলেন যে ব্যাপারটা কি বের করতে হবে।

তিনি সেই সৈকতে ফিরে গেলেন এবং দেখলেন সেখানে পানিতে হাজার হাজার ছোট ছোট পোকা দেখা যাচ্ছে। তিনি জাল দিয়ে সেই পোকা ধরলেন।

পোকাগুলো এখন বিশেষজ্ঞদের কাছে পাঠানো হয়েছে। সামুদ্রিক জীববিজ্ঞানীরা বলছেন, এগুলো কোন এক ধরনের সামুদ্রিক পোকা হতে পারে – যা সাগরের বিভিন্ন প্রাণীর মৃতদেহ খেয়ে বেঁচে থাকে।

বিজ্ঞানী ড. জেনেফর ওয়াকার স্মিথ পোকাগুলো দেখে বলেছেন, সম্ভবত এগুলো লাইসিয়ানাসিড অ্যামফিপড নামের এক ধরনের সামুদ্রিক কীট।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

সমুদ্রে মাংসখেকো পোকা

আপডেট টাইম : ০৩:০৭ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০১৭