বাঙালী কন্ঠ নিউজঃ জনপ্রিয় নায়ক সালমান শাহ আত্মহত্যা করেন নি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন আমেরিকা প্রবাসী এক নারী। সম্প্রতি রাবেয়া সুলতানা রুবি নামে ওই নারী এক ভিডিও বার্তায় এ দাবি তুলেছেন। এর পর পরই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল হয়ে যায় ভিডিওটি। ভিডিওটিতে রুবি দাবি করেছেন, সালমান শাহকে খুন করা হয়েছে। সেই খুনের সঙ্গে জড়িত ছিলেন তার চীনা স্বামী। চীনাদেরকে দিয়ে এই খুন করানো হয়। এতে জড়িত ছিলেন সালমান শাহ’র স্ত্রী সামিরার পরিবারও। এতে সালমান শাহ’র মা নীলা চৌধুরিকে উদ্দেশ করে কাতর কণ্ঠে তিনি বলেন, ‘এই খুনের বিষয়ে আমি সব জানি। যেভাবেই হোক, আবার যেন মামলা তদন্তের ব্যবস্থা করা হয়। আমি যেমন করেই হোক আদালতে সাক্ষী দেবো। আপনি কিছু একটা করেন।’ প্রসঙ্গত, গত ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহ’র রহস্যজনক মৃত্যু হয়। তখন ধারণা করা হয় সালমান আত্মহত্যা করেছেন। তবে এ দাবি নাকচ করে ১১ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন সালমানের মা নীলা চৌধুরী। এতে সামিরা ছাড়াও আসামি ছিলেন চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ। ভিডিও বার্তা প্রচারকারী রাবেয়া সুলতানা রুবিও মামলার একজন আসামি ছিলেন।
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন
ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের
চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার
দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী
সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী
আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক
ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ
‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির
দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস
দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী
সালমান শাহকে খুন করেছে তার স্ত্রী: রুবি [ভিডিও]
-
বাঙ্গালী কণ্ঠ ডেস্ক - আপডেট টাইম : ০৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০১৭
- 493
Tag :
জনপ্রিয় সংবাদ


























