ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ভারি বর্ষণ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস প্রাথমিক-মাধ্যমিকে ১৩৩ বই পরিমার্জন, আসছে চার নতুন বই গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রামে পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ, তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট ২০২৬ ফুটবল বিশ্বকাপ বিশ্বকাপে ইতিহাস গড়ে ইয়ামাল বললেন, ফ্রান্স যদি কাউকে ভয় পায় সেটা স্পেন নিজেই গাড়ি চালিয়ে স্ত্রীর ক্যাম্পাসে প্রধানমন্ত্রী ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা অনেকে নিরুৎসাহিত করলেও হাল ছাড়েননি হামিদুল্লাহ, বিক্রি প্রায় ২ লাখ বিয়ের অনুমতি নিতেই মোটা টাকা খরচ টেইলর সুইফটের

সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে পেশ করা হবে:আইন উপদেষ্টা

কয়েক সপ্তাহের মধ্যে উপদেষ্টা পরিষদে উঠছে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ কয়েক সপ্তাহের মধ্যে উপদেষ্টা পরিষদে পেশ করা হবে। বুধবার (১৫ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এসব কথা বলেন।

তিনি জানান,‘সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা বিচার বিভাগীয় সংস্কার কমিশনের অন্যতম প্রস্তাব ছিল। প্রধান বিচারপতির সংস্কার ভাবনার মধ্যেও এটা আছে। আমরা এ লক্ষ্যে অনেক কাজ করেছি। কিছু বিষয়ে এখনো কিছু মতপার্থক্য আছে। সেটা নিয়ে আরেকটু আলাপের প্রয়োজন রয়েছে। কয়েক সপ্তাহের মধ্যে অধ্যাদেশটি উপদেষ্টা পরিষদে পেশ করা হবে। উপদেষ্টা পরিষদ যদি মনে করে তাহলে এটা পাস করা হবে। আমার ধারণা এই অন্তর্বর্তী সরকারের আমলেই সুপ্রিম কোর্ট পৃথক সেক্রেটারিয়েট করতে পারবে।’

আসিফ নজরুল বলেন, আমরা আগের সরকারের আমলগুলোতে দেখতাম সরকারি দলের লোকরা অন্যান্য রাজনৈতিক দলের লোকজনকে হুমকি দিতো। আর এখন উপদেষ্টা পরিষদের সদস্যদের বিভিন্ন রাজনৈতিক দল ও বিভিন্ন পক্ষ থেকে সমালোচনা করা হচ্ছে। এটা ভালো গণতান্ত্রিক উত্তরণ বলা যায়। তবে যারা রাজনৈতিক দলে আছেন, তাদেরও বলে রাখি, একই ধরনের কথাবার্তা কেউ আপনাদের উদ্দেশ্যে বললে, সেটা শোনার মানসিকতাও আপনাদের থাকতে হবে।

জুলাই সনদে সব রাজনৈতিক দল সই করবে কি-না এমন প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, উনারা কী করবেন আমি জানি না। তবে আমার কাছে মনে হয়,সমস্ত রাজনৈতিক দল যে নিষ্ঠার সাথে এই পুরো আলোচনা প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছেন, তাতে আমি বিশ্বাস করি, উনারা এই নিষ্ঠার একটা ধারাবাহিকতা হিসেবে জুলাই সনদে সই করবেন।

নির্বাচন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, আমাদের সরকারের পক্ষ থেকে অত্যন্ত দৃঢ়ভাবে বলতে চাই, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে আমরা জাতীয় নির্বাচন করার ব্যাপার বদ্ধপরিকর। এটা নিয়ে কোনো রকম দ্বিতীয় চিন্তা, আমরা কথা প্রসঙ্গেও আলোচনা করি না।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে পেশ করা হবে:আইন উপদেষ্টা

আপডেট টাইম : ০৪:২৯ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫