ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

প্রভাসের সিনেমায় ৫ কোটি রুপির সেট

বাঙালী কণ্ঠ নিউজঃ  জনপ্রিয় অভিনেতা প্রভাসের পরবর্তী সিনেমা সাহো। বাহুবলি সিনেমার আকাশ ছোঁয়া সাফল্যের পর সবাই অধির আগ্রহে অপেক্ষা করছে সিনেমাটির জন্য। এর মধ্যে সিনেমাটির টিজার প্রকাশ পেলেও এর কাহিনি সম্পর্কে বিস্তারিত কিছুই জানা যায়নি। এমনকি সিনেমায় প্রভাসের বিপরীতে কে অভিনয় করবেন তা নিয়েও চলছে নানা গুঞ্জন।

সম্প্রতি হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে বিশাল আকারের একটি সেটে সিনেমাটির শুটিং হয়। সেটটি নির্মাণ করতে খরচ হয়েছে ৫ কোটি রুপি। এ সেটেই নাকি শুটিং হবে সিনেমাটির ৪০ শতাংশ দৃশ্য। প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র বলেন, ‘সাহো টিম রামোজি ফিল্ম সিটির একটি বড় বাগানে গত কয়েকদিন গুরুত্বপূর্ণ কিছু দৃশ্যের শুটিং করেছে। এই দৃশ্যগুলোতে দেখা যায়, ভারতীয় জনগণ ব্রিটিশ শাসনাধীন এবং সর্বত্র ব্রিটিশদের পতাকা। সেটে ১০০ ঘোড়া নিয়ে আসা হয়েছে এবং ধারণা করা হচ্ছে বড় ধরনের কোনো অ্যাকশন দৃশ্যের শুটিং হবে। সবাই সেই প্রস্তুতি নিচ্ছে। গতকাল একটি পোলো খেলার দৃশ্যের শুটিং করা হয়েছে।’

দৃশ্যগুলো শুটিংয়ের সময় পোশাক কেমন ছিল তা জানিয়ে সূত্রটি আরো বলেন, ‘অভিনয়শিল্পীদের রাজকীয় কুর্তা, পাজামা এগুলো পরতে দেখা যাবে, যেমনটা মহারাজারা পরতেন। অন্যদিকে ব্রিটিশদের দেখা যাবে খাকি পোশাক অথবা রঙিন প্যান্ট-শার্ট পরতে।’

এর আগে প্রকাশিতসাহো সিনেমাটির টিজারে প্রযুক্তিনির্ভর উন্নত বিশ্বের দৃশ্য দেখা যায়। ধারণা করা হচ্ছে পুনর্জন্মের গল্প নিয়ে তৈরি হচ্ছে সাহো। সিনেমাটিতে প্রভাসের বিপরীতে আনুশকা শেঠির অভিনয়ের কথা ছিল। কিন্তু অন্য একটি তামিল সিনেমার সঙ্গে এই সিনেমার শিডিউল মিলে যাওয়ায় সরে দাঁড়ান এ অভিনেত্রী। শোনা যাচ্ছে, আনুশকার পরিবর্তে শ্রদ্ধা কাপুরকে নায়িকা চরিত্রে দেখা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

প্রভাসের সিনেমায় ৫ কোটি রুপির সেট

আপডেট টাইম : ০৯:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০১৭