ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

নওয়াজের আসনে উপনির্বাচনে স্ত্রী বা মেয়ে লড়বেন

বাঙালী কণ্ঠ নিউজঃ  পাকিস্তানের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছেড়ে দেওয়া আসনের উপনির্বাচনে প্রার্থী তালিকায় শীর্ষে আছে তার স্ত্রী ও মেয়ের নাম।

দলীয়প্রধান নওয়াজ শরিফ অবশ্য এখনো চূড়ান্ত করেননি জাতীয় পরিষদের ১২০ নম্বর আসনে প্রার্থী কে হচ্ছেন। তবে দলীয় সূত্রে জানা গেছে, নওয়াজের স্ত্রী প্রাক্তন ফার্স্টলেডি বেগম কুলসুম নওয়াজ বা তার মেয়ে মরিয়ম নওয়াজ প্রার্থী হতে পারেন।

ডন অনলাইনের এক খবরে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।

পাকিস্তান মুসলিম লীগ-এন-এর এক কর্মকর্তা বলেছেন, দলের অভ্যন্তরীণ আলোচনায় প্রথম গুরুত্ব পাচ্ছেন কুলসুম নওয়াজ। দ্বিতীয় পছন্দ মরিময় নওয়াজ। তবে অন্য প্রার্থীদের বিষয়েও আলোচনা হচ্ছে।

দলীয় সূত্রে জানা গেছে, লাহোরে যাওয়ার পর নওয়াজ শরিফ তার চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন- ওই আসনের উপনির্বাচনে কে হচ্ছেন প্রার্থী। দল থেকে এরই মধ্যে জানিয়ে দেওয়া হয়েছে, প্রার্থী নির্বাচন হবে তার পছন্দমতোই।

পাকিস্তান সুপ্রিম কোর্ট নওয়াজ শরিফকে প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষণা করলে তিনি ইচ্ছা প্রকাশ করেন, তার উত্তরসূরি হবে তারই ছোট ভাই পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফ। তবে এ পদে আসীন হতে তাকে উপনির্বাচনে লড়ে বিজয়ী হওয়া দরকার ছিল।

কিন্তু এরই মধ্যে শাহবাজ শরিফের নাম প্রত্যাহার করা হয়েছে। নওয়াজের মুসলিম লীগের জ্যেষ্ঠ নেতারা শাহবাজকে পাঞ্জাবে রাখতেই বেশি আগ্রহী। অন্যদিকে, শাহবাজের ইচ্ছা ছিল, তার ছেলে হামজা শাহবাজ তার উত্তরসূরি হিসেবে মুখ্যমন্ত্রী হোক। আপাতত না শাহবাজ, না তার ছেলে হামজা কারোর-ই পদের পরিবর্তন হচ্ছে না। হামজা শাহবাজ পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য।

১৯৯৯ সালে জেনারেল পারভেজ মোশাররফ নওয়াজ শরিফকে ক্ষমতাচ্যুত করে বন্দি করলে স্বামীর মুক্তির দাবিতে আন্দোলনে সফলভাবে নেতৃত্ব দিয়েছিলেন কুলসুম নওয়াজ। কিন্তু তিনি বা তার মেয়ে মরিয়ম কখনো কোনো নির্বাচনে প্রার্থী হননি এবং কোনো সরকারি পদেও বসেননি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

নওয়াজের আসনে উপনির্বাচনে স্ত্রী বা মেয়ে লড়বেন

আপডেট টাইম : ০৯:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০১৭