ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ভারি বর্ষণ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস প্রাথমিক-মাধ্যমিকে ১৩৩ বই পরিমার্জন, আসছে চার নতুন বই গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রামে পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ, তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট ২০২৬ ফুটবল বিশ্বকাপ বিশ্বকাপে ইতিহাস গড়ে ইয়ামাল বললেন, ফ্রান্স যদি কাউকে ভয় পায় সেটা স্পেন নিজেই গাড়ি চালিয়ে স্ত্রীর ক্যাম্পাসে প্রধানমন্ত্রী ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা অনেকে নিরুৎসাহিত করলেও হাল ছাড়েননি হামিদুল্লাহ, বিক্রি প্রায় ২ লাখ বিয়ের অনুমতি নিতেই মোটা টাকা খরচ টেইলর সুইফটের

গরু জবাইয়ের দায়ে কসাইদের করাদণ্ড

বাঙালী কণ্ঠ নিউজঃ দিনাজপুরের চিরিরবন্দরে জসিম উদ্দীন ও আব্দুল হাই নামক দুই কসাইকে করাদণ্ড ও একই সময় সজীব নামের এক জনকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী ভ্রাম্যমাণ আদালতে তাদের এ আদেশ দেন।

গোলাম রব্বানী জানান, মাংস বিক্রির উদ্দেশ্যে অসুস্থ গাভী জবাইয়ের অভিযোগে সোমবার মধ্যরাতে তাদের শ্মশানঘাট চান্দেরকুড়া নামক স্থান থেকে রোগাক্রান্ত গরুর মাংসসহ আটক করে পুলিশ।

সোমবার সকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের দুজনকে তিন মাসের জেল ও একজনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

কারাদণ্ড প্রাপ্ত জসিম উদ্দীদের বাড়ি জেলার নশরতপুরের রাণীপুর গ্রামে আর আব্দুল হাইয়ের বাড়ি খানসামার ভাবকী গ্রামে বলে জানা গেছে। অর্থদণ্ড প্রাপ্ত সজীবের বাড়ি একই জেলার রাণীপুর গ্রামে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, তাদের বিরুদ্ধে রোগাক্রান্ত গরু জবাইয়ের প্রমাণ পাওয়ায় তিন মাস করে কারাদণ্ড ও একজনকে ৫হাজার টাকা জরিমানা এবং ভ্যান চালক আনোয়ার হোসেনকে খালাস দেয়া হয়েছে।

এছাড়া জব্দকৃত প্রায় ৬০কেজি মাংস ধ্বংস করতে মাটির নিচে পুতে ফেলা হয়েছে।

রোগাক্রান্ত গরু জবাই করে মাংস বিক্রিকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে জানিয়ে তিনি প্রতিটি হাট-বাজার এলাকার মানুষকে এ বিষয়ে সচেতন থাকারও আহ্বান জানান।

ভ্রাম্যমাণ অভিযানে চিরির বন্দর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: মো. আবু সাঈদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

গরু জবাইয়ের দায়ে কসাইদের করাদণ্ড

আপডেট টাইম : ১০:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০১৭