ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যাটারিচালিত তিন-চাকার যান হঠাৎ বন্ধ নয়, নীতিমালার আওতায় আসছে: প্রতিমন্ত্রী সাড়ে ১২ হাজার কোটি টাকার পরিশোধিত জ্বালানি তেল কিনছে সরকার মির্জা আব্বাসের সময়োপযোগী সতর্কবার্তা ‘আমলারা সবাই চোর’ কাণ্ডজ্ঞানহীন বক্তব্য কেন শাকিবের দুই স্ত্রী অপু-বুবলীকে নিয়ে যা বললেন নূতন ‘আলহামদুলিল্লাহ’—বার্সায় যোগ দিয়ে শুকরিয়া আদায় হামজার মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, জানবেন যেভাবে সৌরবিদ্যুতে ঋণ দিতে ৩ প্রতিষ্ঠানকে দেড় হাজার কোটি টাকা দিচ্ছে সরকার ‘ইনশা আল্লাহ’ বলায় পশ্চিমবঙ্গে আইপিএস কর্মকর্তা বদলি, বিতর্ক সাংবাদিকরা আছেন বলেই গণতন্ত্র আছে: তথ্যমন্ত্রী

শীতে কাঁপবে দেশ: রাত থেকেই তাপমাত্রা কমার পূর্বাভাস

দেশে শীতের প্রভাব ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। রাত থেকে আগামী ১০ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে রাতের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেতে পারে।

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, আজ (৩ ডিসেম্বর) বৃহস্পতিবার রাত থেকে দেশের উত্তর, উত্তর-পশ্চিম, দক্ষিণ-পশ্চিম এবং উত্তর-পূর্বাঞ্চলে শীতের তীব্রতা বেশি অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় রাতের তাপমাত্রা ১৩ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যা স্বাভাবিকের চেয়ে অনেক কম।

বিডব্লিউওটি জানায়, বিশেষ করে রংপুর, রাজশাহী, সিলেট ও খুলনা বিভাগের কিছু এলাকায় রাতের সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে নেমে আসতে পারে।

এছাড়া পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁও, দিনাজপুর, কুড়িগ্রাম, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোর, রংপুর এবং শ্রীমঙ্গল এলাকাজুড়ে হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হতে পারে।

আপাতত তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামার সম্ভাবনা কম, তবে উত্তর-পশ্চিমাঞ্চলের কিছু এলাকায় অল্প সময়ের জন্য তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে গিয়ে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হওয়ার সম্ভাবনা আছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ব্যাটারিচালিত তিন-চাকার যান হঠাৎ বন্ধ নয়, নীতিমালার আওতায় আসছে: প্রতিমন্ত্রী

শীতে কাঁপবে দেশ: রাত থেকেই তাপমাত্রা কমার পূর্বাভাস

আপডেট টাইম : ০৪:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫