ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাহিদ-হাসনাত-সারজিস একসময় ছাত্রলীগ করতো: প্রতিমন্ত্রী মীর শাহে আলম জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সঙ্গে শাহবাজ শরিফের সাক্ষাৎ, যা আলোচনা হলো জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ নিখুঁত নয়, তবে এর বিকল্প অকল্পনীয় : খলিলুর রহমান সৌদি আরবকে সহায়তায় জরুরি বৈঠকে তুরস্ক-পাকিস্তান প্রধানমন্ত্রীকে জাতিসংঘ মহাসচিবের অভিনন্দন, ভাষণে বিশ্বশান্তি ও জনকল্যাণমুখী বাংলাদেশের রূপরেখা: মাহ্দী আমিন ৫ জেলার চরে অর্থকরী ফসল বাদাম ও কাউন প্রয়োজন সঠিক উপকরণ, প্রশিক্ষণ ও পরামর্শ বদলে যাবে কৃষকের ভাগ্য আসল ইলিশ চিনবেন যেভাবে হালান্ডের জোড়া গোলে ২৮ বছরের অপেক্ষার অবসান নরওয়ের

তাপমাত্রা কমছে, বাড়ছে শীতের অনুভূতি

সারা দেশে ধীরে ধীরে তাপমাত্রা কমছে। বাড়ছে শীতের অনুভূতি। আবহাওয়াবিদরা বলছেন, আগামী অন্তত সপ্তাহখানেক তাপমাত্রা কমার এ প্রবণতা অব্যাহত থাকতে পারে। আগামী শুক্রবার বা পরদিন শনিবারের দিকে দেশের কোনো কোনো অঞ্চলে তাপমাত্রা ১০ ডিগ্রি বা এর নিচেও নামতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির কালের কণ্ঠকে বলেন, ‘তাপমাত্রা কিছুটা কমেছে, বেড়েছে শীতের অনুভূতি। দেশের বিভিন্ন অঞ্চল ও নদী অববাহিকায় কুয়াশাও পড়ছে। আগামী অন্তত সপ্তাহখানেক তাপমাত্রা কমার প্রবণতা থাকতে পারে।’

আবহাওয়াবিদরা বলছেন আগামী শুক্র বা পরদিন শনিবার বিক্ষিপ্তভাবে দেশের কোনো কোনো অঞ্চলে তাপমাত্রা ১০ ডিগ্রি বা এর নিচেও নামতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের মতে তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রির মধ্যে থাকলে মৃদু, ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি, ৪ থেকে ৬ ডিগ্রির মধ্যে থাকলে তীব্র ও ৪ ডিগ্রির নিচে নামলে তা অতি তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে বিবেচিত হয়।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে আগামীকাল বৃহস্পতিবার। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা থাকতে পারে প্রায় অপরিবর্তিত। তবে রাতের তাপমাত্রা থাকতে পারে প্রায় অপরিবর্তিত।

ভোরের দিকে দেশের উত্তর-পূর্বাঞ্চলের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।এদিকে আগের দিনের তুলনায় বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমেছে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে, ১১.১ ডিগ্রি। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারের টেকনাফে, ৩১.৪ ডিগ্রি। ঢাকায় এ সময় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় যথাক্রমে ২৭.৭ ও ১৭.১ ডিগ্রি সেলসিয়াস।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

নাহিদ-হাসনাত-সারজিস একসময় ছাত্রলীগ করতো: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

তাপমাত্রা কমছে, বাড়ছে শীতের অনুভূতি

আপডেট টাইম : ০৪:০৮ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫