ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাহিদ-হাসনাত-সারজিস একসময় ছাত্রলীগ করতো: প্রতিমন্ত্রী মীর শাহে আলম জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সঙ্গে শাহবাজ শরিফের সাক্ষাৎ, যা আলোচনা হলো জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ নিখুঁত নয়, তবে এর বিকল্প অকল্পনীয় : খলিলুর রহমান সৌদি আরবকে সহায়তায় জরুরি বৈঠকে তুরস্ক-পাকিস্তান প্রধানমন্ত্রীকে জাতিসংঘ মহাসচিবের অভিনন্দন, ভাষণে বিশ্বশান্তি ও জনকল্যাণমুখী বাংলাদেশের রূপরেখা: মাহ্দী আমিন ৫ জেলার চরে অর্থকরী ফসল বাদাম ও কাউন প্রয়োজন সঠিক উপকরণ, প্রশিক্ষণ ও পরামর্শ বদলে যাবে কৃষকের ভাগ্য আসল ইলিশ চিনবেন যেভাবে হালান্ডের জোড়া গোলে ২৮ বছরের অপেক্ষার অবসান নরওয়ের

যমজ সন্তান জন্ম দিয়েই কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু

যমজ সন্তান জন্ম দেওয়ার পরই মৃত্যুবরণ করেছেন পাকিস্তানের জনপ্রিয় কনটেন্ট নির্মাতা পিয়ারি মরিয়ম। গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) তার মৃত্যু হয়। বিষয়টি সামাজিকমাধ্যমে নিশ্চিত করেন স্বামী আহসান আলী।
আহসান জানান, মরিয়ম যমজ দুই পুত্রসন্তানের জন্ম দিয়েছেন এবং নবজাতকরা সুস্থ আছে। তবে স্ত্রীর মৃত্যুর কারণ বিস্তারিত জানাননি তিনি। সঙ্গে ভুয়া তথ্য না ছড়িয়ে মরিয়মের জন্য দোয়া করার অনুরোধ জানান আহসান।
পিয়ারি মরিয়মের মৃত্যু সংবাদ জানিয়ে এক বিবৃতিতে আহসান লেখেন, ‘নিশ্চয়ই আমরা আল্লাহর এবং তার কাছেই ফিরে যাব। সবার কাছে অনুরোধ, মরিয়মের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাকে ক্ষমা করেন।’
২৬ বছর বয়সী মরিয়মের ইনস্টাগ্রামে অনুসারী ছিল এক লাখ ৫০ হাজারের বেশি। স্বামীর সঙ্গে নাচ-গান ও বন্ধুত্বপূর্ণ মুহূর্তের ভিডিও পোস্ট করে তারা জনপ্রিয়তা পেয়েছিলেন।
উল্লেখ্য, চলতি বছর সন্তান জন্ম দিতে গিয়ে একাধিক কনটেন্ট নির্মাতার মৃত্যু হয়েছে। সেপ্টেম্বরে অস্ট্রেলীয় ফুড ইনফ্লুয়েন্সার স্টেসি হ্যাটফিল্ড এবং এর আগে সিজারের সময় নার্স-ইনফ্লুয়েন্সার হেইলি ওকুলার মৃত্যু হয়।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

নাহিদ-হাসনাত-সারজিস একসময় ছাত্রলীগ করতো: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

যমজ সন্তান জন্ম দিয়েই কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু

আপডেট টাইম : ০৮:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫