ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

হাদির ওপর হামলাকারীর শেকড় যতো শক্তিশালী হোক না কেন উপড়ে ফেলা হবে

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনাটি বিচ্ছিন্ন উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, হামলাকারীর শেকড় যতো শক্তিশালী হোক না কেন উপড়ে ফেলা হবে।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মালিথিয়া গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের আয়োজনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ প্রার্থনা সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

অ্যাটর্নি জেনারেল বলেন, দু-একটা বিচ্ছিন্ন ঘটনায় বলা যাবে না যে নিশ্চিত তারা (সরকার) পারছে না। নিশ্চয়ই এগুলো বিচ্ছিন্ন ঘটনা হিসেবে আমরা দেখছি।

আমরা মনে করি সরকার এবং নির্বাচন কমিশন সর্বোচ্চভাবে আগামী নির্বাচন অনুষ্ঠান করার জন্য, শান্তিপূর্ণভাবে করার জন্য বদ্ধ পরিকর। যত বাধার প্রাচীর আসুক, নির্বাচন কমিশন তার নির্বাচনের দিকেই এগিয়ে যাবে বলেও উল্লেখ করেন তিনি।

মো. আসাদুজ্জামান বলেন, হাদির ওপর যে আক্রমণ হয়েছে, যে বা যারাই করুক, আইন তার নিজস্ব গতিতে চলবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

হাদির ওপর হামলাকারীর শেকড় যতো শক্তিশালী হোক না কেন উপড়ে ফেলা হবে

আপডেট টাইম : ০৫:৩২ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫