ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাহিদ-হাসনাত-সারজিস একসময় ছাত্রলীগ করতো: প্রতিমন্ত্রী মীর শাহে আলম জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সঙ্গে শাহবাজ শরিফের সাক্ষাৎ, যা আলোচনা হলো জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ নিখুঁত নয়, তবে এর বিকল্প অকল্পনীয় : খলিলুর রহমান সৌদি আরবকে সহায়তায় জরুরি বৈঠকে তুরস্ক-পাকিস্তান প্রধানমন্ত্রীকে জাতিসংঘ মহাসচিবের অভিনন্দন, ভাষণে বিশ্বশান্তি ও জনকল্যাণমুখী বাংলাদেশের রূপরেখা: মাহ্দী আমিন ৫ জেলার চরে অর্থকরী ফসল বাদাম ও কাউন প্রয়োজন সঠিক উপকরণ, প্রশিক্ষণ ও পরামর্শ বদলে যাবে কৃষকের ভাগ্য আসল ইলিশ চিনবেন যেভাবে হালান্ডের জোড়া গোলে ২৮ বছরের অপেক্ষার অবসান নরওয়ের

কিশোরগঞ্জ-৪ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ফজলুর রহমান

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম) সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান।

‎নির্ধারিত সময়ের মধ্যে রোববার (২৮ ডিসেম্বর) তিনি অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিলভিয়া স্নিগ্ধা’র কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন। এ সময় নির্বাচন কমিশনের বিধি-বিধান অনুসরণ করে শান্তিপূর্ণ পরিবেশে মনোনয়নপত্র গ্রহণ কার্যক্রম সম্পন্ন হয়। মনোনয়ন দাখিলকালে বিএনপির জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

‎মনোনয়নপত্র জমা শেষে অ্যাডভোকেট ফজলুর রহমান বলেন, ‘হাওরাঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলা ও বঞ্চনার শিকার। এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং কৃষিভিত্তিক অর্থনীতিকে শক্তিশালী করাই আমার প্রধান লক্ষ্য। একই সঙ্গে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি।’ তিনি কিশোরগঞ্জ-৪ আসনের সর্বস্তরের জনগণের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধা জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী মনোনয়নপত্র গ্রহণ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই সব প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ সম্পন্ন করা হবে।

মনোনয়ন দাখিলকালে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি উম্মে কুলসুম রেখা, অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাইদ আহমেদ, সাধারণ সম্পাদক জাকির হোসেন মুকুল, সাবেক আহ্বায়ক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু, সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আশ্রাফি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নিজামুল হক নজরুল, সাংগঠনিক সম্পাদক এস এম শাহিনসহ দলীয় নেতারা।

উল্লেখ্য, হাওরাঞ্চল অধ্যুষিত কিশোরগঞ্জ-৪ সংসদীয় আসনে এবারের নির্বাচনে যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি উন্নয়ন ও কর্মসংস্থান ইস্যু ভোটারদের মধ্যে বিশেষ গুরুত্ব পাচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

নাহিদ-হাসনাত-সারজিস একসময় ছাত্রলীগ করতো: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

কিশোরগঞ্জ-৪ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ফজলুর রহমান

আপডেট টাইম : ০৫:৩০ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫