ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০২৬ ফুটবল বিশ্বকাপ বিশ্বকাপে ইতিহাস গড়ে ইয়ামাল বললেন, ফ্রান্স যদি কাউকে ভয় পায় সেটা স্পেন নিজেই গাড়ি চালিয়ে স্ত্রীর ক্যাম্পাসে প্রধানমন্ত্রী ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা অনেকে নিরুৎসাহিত করলেও হাল ছাড়েননি হামিদুল্লাহ, বিক্রি প্রায় ২ লাখ বিয়ের অনুমতি নিতেই মোটা টাকা খরচ টেইলর সুইফটের তরুণরাই দেশের ভবিষ্যৎ ও প্রধান চালিকাশক্তি : রাষ্ট্রপতি নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি সারাদেশে ১ লাখ হেলথ কেয়ারার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার সাগরে সতর্ক সংকেত নামলেও ৫ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস ইরানের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর নেই, তবে আলোচনা চলবে : ট্রাম্প

ডিসেম্বরের ২৭ দিনে রেমিট্যান্স এসেছে ২৭৫ কোটি ডলার

চলতি ডিসেম্বর মাসের প্রথম ২৭ দিনে দেশে এসেছে ২৭৫ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স। দেশীয় মুদ্রায় যার মূল্য ৩৩ হাজার ৫৭৪ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে)। রবিবার (২৮ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

ব্যাংক সংশ্লিষ্টদের প্রত্যাশা, রেমিট্যান্স প্রবাহ যেভাবে চলমান রয়েছে, তাতে ডিসেম্বর মাস শেষে ৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি মাসের ১ থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ২৭৫ কোটি ২০ লাখ ডলার। গত বছরের একই সময়ে এসেছিল ২৪০ কোটি ৮০ লাখ ডলার। সে হিসাবে ১৪ দশমিক ৩ শতাংশ প্রবাসী আয় বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত দেশে ১ হাজার ৫৭৯ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে ১ হাজার ৩৫৪ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল। সে হিসাবে প্রায় ১৬ দশমিক ৬ শতাংশ প্রবাসী আয় বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের ভাষ্য, হুন্ডি প্রতিরোধে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগ, প্রণোদনা এবং ব্যাংকিং চ্যানেলের উন্নতি প্রবাসী আয় বাড়াতে বড় ভূমিকা রেখেছে। এতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও স্বস্তি বিদ্যমান রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

২০২৬ ফুটবল বিশ্বকাপ বিশ্বকাপে ইতিহাস গড়ে ইয়ামাল বললেন, ফ্রান্স যদি কাউকে ভয় পায় সেটা স্পেন

ডিসেম্বরের ২৭ দিনে রেমিট্যান্স এসেছে ২৭৫ কোটি ডলার

আপডেট টাইম : ০৪:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫