ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অবৈধ হাসপাতালের ছড়াছড়ি শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস ইউপি নির্বাচন ৫ ধাপে ভোট চায় বিএনপি জামায়াত মেনে নিয়েছে একাত্তরে তাদের ভূমিকা সঠিক ছিল না : আইনমন্ত্রী হাজারের বেশি গাড়ী নিয়ে কাল রংপুর অভিমুখী লংমার্চ: জামায়াত সেক্রেটারি নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু মক্কায় হামলা চালায়নি হুথিরা, মুসলিম বিশ্বের সহানুভূতি পেতে মিথ্যাচার সউদীর হত্যা মামলায় গ্রেপ্তার অপু বিশ্বাসের নতুন সিনেমার নায়ক নারী কোচের স্থান-সংখ্যা অস্পষ্ট আইনে, বাস্তবায়ন নিয়ে সংশয় পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র তৎপরতা উন্নয়নের পথে চ্যালেঞ্জ: প্রতিরক্ষা উপদেষ্টা

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদের (৩৭) বিরুদ্ধে এবার অস্ত্র আইনে মামলা হয়েছে। রাজধানীর শেরেবাংলা নগর থানায় এ মামলা করা হয়েছে।

আজ সোমবার (২৯ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২৩ ডিসেম্বর ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। মামলার তদন্ত চলমান।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ১২ ডিসেম্বর মামলার এজাহারনামীয় আসামি ফয়সাল করিম জুলাই যোদ্ধা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে (৩৩) আগ্নেয়াস্ত্র দিয়ে মাথায় গুলি করে মোটরসাইকেলযোগে পালিয়ে যান।

হাদি হত্যা মামলার আসামি ফয়সালের মা হাসি বেগম আদালতে স্বেচ্ছায় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উল্লেখ করেন, ১২ ডিসেম্বর আসামি ফয়সাল একটি কালো রঙের কাঁধের ব্যাগসহ তাঁর বোন জেসমিনের ভাড়া বাসায় আসেন। এ সময় বাড়ির দারোয়ান মাসুদ মোল্লা তিন-চারজন লোক নিয়ে জেসমিনের বাসার কলিং বেল চাপ দিলে আসামি ফয়সাল দরজার ছিদ্র দিয়ে লোকজন দেখে পুলিশ মনে করেন এবং তাঁর কাঁধের ব্যাগটি রান্নাঘরের জানালা দিয়ে নিচে ফেলে দেন।

ব্যাগটি বাসার মাঝখানে লোহার গ্রিলের ওপর গিয়ে পড়ে। পরে লোকজন চলে গেলে আসামি ফয়সালের আদেশে তাঁর মা ব্যাগটি তুলে নিয়ে আসেন।

আসামি ফয়সাল কিছু না বলে বাসা থেকে বের হয়ে অজ্ঞাত স্থানে চলে যান। পরে র‍্যাব-২ ১৫ ডিসেম্বর অভিযান চালিয়ে উক্ত বাসার মাঝখানে লোহার গ্রিলের ওপর থেকে একটি কালো রঙের ম্যাগাজিন, যার ভেতরে ছয়টি তাজা বুলেট ও একটি সিলভার কালারের ম্যাগাজিন, যার ভেতরে পাঁচটি তাজা বুলেট উদ্ধার করে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

অবৈধ হাসপাতালের ছড়াছড়ি

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

আপডেট টাইম : ০৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫