ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা গ্যাস ব্যবসায়ী সমিতির

সিন্ডিকেটের অজুহাতে হয়রানি বন্ধ না হলে আজ থেকে সবধরনের এলপি গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমিতি। ফলে এলপি গ্যাসের সঙ্কট আরেও বৃদ্ধির শঙ্কা দেখা দিয়েছে। সরকার ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিলেও বাজারে নির্ধারিত দাম তো দূরের কথা, দ্বিগুণ দামেও মিলছে না গ্যাস সিলিন্ডার।

মগবাজারের দিলু রোডের বাসিন্দা নুরজাহান বেগম। দীর্ঘক্ষণ লাইনের গ্যাসে জ্বালানোর চেষ্টায় ব্যর্থ। অবশেষে সিলিন্ডারেই ভরসা। তবে, তার দামেও আগুন। দ্বিগুণ দামে কতোদিন এভাবে রান্না-বান্না করতে পারবেন- এ নিয়ে অনিশ্চিয়তা কাটছে না। পাইকারি দোকানে চলছে এলপি গ্যাসের হাহাকার। দেখা মিলছে না গোডাউনেও।

তবে, তথ্যের ভিত্তিতে বাংলাভিশনের টিম হাজির রাজধানীর তেজগাওয়ের হকার্স মার্কেটে। গণমাধ্যমের উপস্থিতি টের পেয়ে দোকান বন্ধ করে লাপাত্তা ব্যবসায়ী। গাড়ি থেকেই সরাসরি চলে যাচ্ছে অজানা স্থানে। অতিরিক্ত মুনাফার আশায় এমন কৃত্রিম সংকটের অভিযোগ ক্রেতাদের।

এলপি গ্যাস ব্যবসায়ী সমিতি বলছেন, ২৭টি কোম্পানি বাজারজাত করছে সাড়ে ৫ কোটি সিলিন্ডার। তবে, সঙ্কটময় মুহূর্তে তা দাঁড়িয়েছে সোয়া কোটিতে। তাদের অভিযোগ, আমদানিকারকদের না ধরে ডিলারদের ওপর চালানো হচ্ছে খড়গহস্ত।

আর জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, সরকারে তদারকি সেলগুলোর অচলাবস্থাই এ পরিস্থির জন্য দায়ী। দ্রুত সংকট উত্তরণে সরকারকে পদক্ষেপ নেয়ার তাগিদ জ্বালানি বিশেষজ্ঞদের।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা গ্যাস ব্যবসায়ী সমিতির

আপডেট টাইম : ০৪:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬