ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

এবার দেবের সঙ্গে অভিনয়ে আসছেন ভুতু

বাঙালী কণ্ঠ নিউজঃ ভুতুকে মনে আছে? ভোলার কথা নয়। জি বাংলার সূত্র ধরে ভুতু ঢুকে পড়েছিল এ বাংলার ড্রয়িংরুমেও। শুধু ঢুকে পড়েনি, আপন হয়ে উঠেছিল সবার। দুষ্টু মিষ্ট ছোট্ট সেই মেয়েটি এবার আসছে বড় পর্দায়। শিগগিরই মুক্তি পাবে তাঁর ছবি। সেটিও দেবের মতো তারকার সঙ্গে। ছবির নাম ‘ককপিট’।

ভুতুম আসল নাম আরশিয়া মুখোপাধ্যায়। দেবের প্রযোজনায় কমলেশ্বর মুখোপাধ্যায়ের নতুন সিনেমা ‘ককপিট’-এ দেবকেও দেখা যাবে একবারে অন্য ভূমিকায়। ছবির গল্প এক বিমানযাত্রার, যেখানে পাইলটের
ভূমিকায় আছেন দেব।

বিমানসেবিকার চরিত্রে দেখা যাবে রুক্সিণীকে। আছেন কোয়েল মল্লিকও।বিমানে ছোট্ট যাত্রীর ভূমিকায় থাকবে ভুতু ওরফে আরশিয়া। এবার তার চরিত্রের নাম কিটি। কিটির বাবা (অনিন্দ্য) আর মায়ের (সায়নী ঘোষ) মধ্যে চলছে অহংয়ের লড়াই।

এ কারণে দুজন থাকে আলাদা। কিটি মায়ের কাছেই থাকে। কখনো কখনো বাবার কাছে যায়। এ রকমই এক যাত্রায় মা মুম্বাই থেকে একাই তাকে তুলে দেন বিমানে, কলকাতায় বাবার কাছে পাঠাতে। সেই বিমানযাত্রার ঘটনা নিয়েই ছবির গল্প।

দেবের সঙ্গে দেখা যাবে তাকে বড় পর্দায়ভুতু হিসেবে ছোট পর্দার দর্শকদের লম্বা সময় ধরে মাতিয়ে রেখেছিল আরশিয়া। যেখানে সে অভিনয় করেছিল একটা ভূতের চরিত্রে। সেই ছবির কাজে টানা ব্যস্ততা। এরপর বিরতি নিয়ে পড়াশোনা এগিয়ে নিয়ে গেছে আরশিয়া।

এখনই বড় পর্দায় আসার ইচ্ছেও ছিল না। কিন্তু পরিচালক কমলেশ্বর, চাঁদের পাহাড়ের মতো ভিন্নধর্মী অ্যাডভেঞ্চার ছবি বানিয়ে সুখ্যাতি পেয়েছেন। অভিনয় করছেন দেব, কোয়েলরা। তাই এই প্রস্তাব ফিরিয়ে দিতে পারেনি তার মা-বাবা।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

এবার দেবের সঙ্গে অভিনয়ে আসছেন ভুতু

আপডেট টাইম : ১২:২২ অপরাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০১৭