ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরবরাহ নিশ্চিতে এক লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন সেচকাজে ডিজেলচালিত পাম্পের পরিবর্তে সৌর বিদ্যুৎচালিত পাম্প দেওয়া হবে: প্রধানমন্ত্রী আত্মঘাতী হয়ে উঠছে মানুষ জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর ইসরায়েলের সাথে যুক্তরাজ্যের সামরিক সম্পর্ক ছিন্ন করার দাবি লেবার নেতা করবিনের ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ব্যালন ডি’অর: সুযোগ থাকলে মেসিকে ১০০ বার ভোট দিতেন জিদান রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় শারীরিক অবস্থার অবনতি, লাইফ সাপোর্টে মেঘমল্লার বসু পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

সিলেটে বিএনপির জনসভা ঘিরে আলিয়া মাদরাসা মাঠে জনস্রোত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু করতে সিলেটে গেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সকালে সিলেট নগরীর ঐতিহাসিক সরকারি আলিয়া মাদরাসা মাঠে এই জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

তারেক রহমানের জনসভাকে কেন্দ্র করে সিলেট নগরীর আলিয়া মাদরাসার জনসভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে। নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগেই জনসভাস্থল ছাড়িয়ে আশপাশের রাস্তাঘাটে অবস্থান নিয়েছে নেতাকর্মীরা।

বৃহস্পতিবার ভোর থেকেই সিলেট ও সুনামগঞ্জসহ আশপাশের জেলাগুলো থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা মাঠে জড়ো হতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লোকে লোকারণ্য হয়ে ওঠে আলিয়া মাদরাসা মাঠ। নেতাকর্মীদের হাতে দলীয় পতাকার পাশাপাশি ধানের শীষের প্রতিকৃতি এবং তারেক রহমানের ছবিসংবলিত ব্যানার-ফেস্টুন দেখা গেছে।

দলীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টায় জনসভা শুরু হলেও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বেলা ১১টা ৩০ মিনিটে মঞ্চে উঠবেন বলে আশা করা হচ্ছে। এই জনসভার মাধ্যমেই দেশজুড়ে বিএনপির নির্বাচনি কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হবে। প্রায় দুই দশক পর সিলেটে তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে অভাবনীয় উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। পুরো মাঠ এবং নগরীর গুরুত্বপূর্ণ এলাকা ব্যানার, ফেস্টুন আর দলীয় স্লোগানে মুখর হয়ে উঠেছে।

এই মঞ্চ থেকেই সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন আসনের দলীয় প্রার্থীদের জনগণের সঙ্গে আনুষ্ঠানিক পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান। এছাড়া, আসন্ন নির্বাচন ও চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি নেতা-কর্মীদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন বলে প্রত্যাশা করছেন দলীয় জ্যেষ্ঠ নেতারা।

তারেক রহমানের সফর ও জনসভাকে কেন্দ্র করে সিলেট নগরীতে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। জনসভাস্থল ও আশপাশের এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

প্রসঙ্গত, বুধবার রাতে তারেক রহমান আকাশপথে সিলেট পৌঁছান এবং হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন। সিলেটের এই জনসভা শেষে তার সড়কপথে ঢাকা ফেরার পথে মৌলভীবাজার, হবিগঞ্জসহ আরও কয়েকটি জেলায় নির্বাচনি পথসভায় অংশ নেয়ার কথা রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

সরবরাহ নিশ্চিতে এক লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন

সিলেটে বিএনপির জনসভা ঘিরে আলিয়া মাদরাসা মাঠে জনস্রোত

আপডেট টাইম : ০৪:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬