ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

পাকিস্তানের প্রধানমন্ত্রী হচ্ছেন নওয়াজের স্ত্রী কুলসুম

বাঙালী কণ্ঠ নিউজঃ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের শূন্য আসন লাহোর-৩ এ আগামী ১৭ সেপ্টেম্বর উপনির্বাচন অনুষ্ঠিত হবে। সুপ্রিম কোর্টের রায়ে নওয়াজ শরীফ অযোগ্য ঘোষিত হলে লাহোর-৩ আসনটি শূন্য হয়।

নওয়াজের দল পিএমএল-এনের হয়ে উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন নওয়াজ শরীফের স্ত্রী বেগম কুলসুম নওয়াজ। গতকাল শুক্রবার উপনির্বাচনের মনোনয়নপত্র কিনেছেন তিনি।

ধারণা করা হচ্ছে, উপনির্বাচনে বিজয়ী করার পর স্ত্রীকে পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে মনোনয়ন দিবেন নওয়াজ শরীফ। সেটি হলে আগামী জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন বেগম কুলসুম নওয়াজ।

লাহোর-৩ আসনের উপনির্বাচনে অন্তত ৩৫ জন প্রার্থী মনোনয়নপত্র গ্রহণ করেছেন। এদের মধ্যে আসিফ কিরমানি, ক্যাপ্টেন সফদার এবং সাবেক ক্রিকেটার ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই ইনসাফ পার্টির (পিটিআই) মনোনীত প্রার্থী ডা. ইয়াসমিন রশিদও রয়েছেন।

১৯৯৯ সালে পাকিস্তানের সাবেক স্বৈরশাসক জেনারেল পারভেজ মোশাররফের নেতৃত্বাধীন সামরিক অভ্যুত্থানের সময় কারাবন্দি নওয়াজের অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দিয়েছিলেন কুলসুম নওয়াজ। ১৯৯৯ থেকে ২০০২ সাল পর্যন্ত তিনি পিএমএল-এনের প্রেসিডেন্টের দায়িত্বও পালন করেছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

পাকিস্তানের প্রধানমন্ত্রী হচ্ছেন নওয়াজের স্ত্রী কুলসুম

আপডেট টাইম : ০৭:১০ পূর্বাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০১৭