ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে।  জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

দীর্ঘ ২১ বছর পর আগামী ২৭ জানুয়ারি (মঙ্গলবার) ময়মনসিংহে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান।আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসাবে জনসভায় বক্তব্য দেবেন তিনি। তার এ আগমনকে গৌরবান্বিত করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে ময়মনসিংহ বিভাগীয় বিএনপি।

রোববার (২৫ জানুয়ারি) বিকেলে এ উপলক্ষ্যে জনসভাস্থল নগরীর ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠ পরিদর্শন করে মঞ্চ নির্মাণের কাজ শুরু করেছে বিএনপি। এ পরিদর্শন দলের নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (বিভাগের দায়িত্বপ্রাপ্ত) মো. শরীফুল আলম।

এ সময় শরীফুল আলম সাংবাদিকদের বলেন, বিগত ২১ বছর আগে তারেক রহমান ময়মনসিংহ এসেছিলেন। আগামী ২৭ জানুয়ারি নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে তিনি নগরীর ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে এক জনসভায় বক্তব্য দেবেন। এ সময় মঞ্চে ময়মনসিংহ বিভাগের চার জেলার (ময়মনসিংহ, শেরপুর, জামালপুর এবং নেত্রকোণা) ২৪ জন প্রার্থী উপস্থিত থাকবেন। ইতোমধ্যে ময়মনসিংহবাসীর জন্য গৌরবান্বিত এ আয়োজনকে সফল করতে প্রস্তুতি শুরু হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের প্রাণ তারেক রহমান ১৭ বছর স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। তিনি আগামী ২৭ জানুয়ারি ময়মনসিংহ আসছেন, এটা আমাদের জন্য গৌরবের বিষয়। আমরা চেয়ারম্যানকে বরণ করার জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছি। আমরা চাইছি সার্কিট হাউজে একটি ঐতিহাসিক জনসভা করার, যেটা বিগত সময়ে এই মাঠের সকল রেকর্ড ভঙ্গ হবে।

এর আগে এদিন দুপুরে নগরীর টাউন হল অডিটরিয়ামে তারেক রহমানের ময়মনসিংহ আগমন উপলক্ষ্যে মহানগর বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা করেছে বিএনপি। মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম. শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (বিভাগের দায়িত্বপ্রাপ্ত) মো. শরীফুল আলম।

এতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ওয়ারেছ আলী মামুন, নির্বাহী কমিটির সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন, ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের বিএনপি প্রার্থী মোতাহার হোসেন তালুকদার, ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিরিয়ার এম. ইকবাল হোসাইন, ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ফখরুদ্দিন আহমেদ বাচ্চু, ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আক্তারুজ্জামান বাচ্চু, মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক শাহ শিব্বির আহমেদ বুলু ও একেএম মাহবুবুর রহমান মাহবুবসহ চার জেলার ২৪টি আসনের বিএনপির দলীয় প্রার্থীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে তারেক রহমানের জনসভা প্রচারে আনন্দ মিছিল করেছে মহানগর ও দক্ষিণ জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন। এতে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, ২০০৫ সালের ২০ জুলাই সর্বশেষ ময়মনসিংহ এসেছিলেন তারেক রহমান। ওই সফরে তিনি ময়মনসিংহ সদর, ঈশ্বরগঞ্জসহ বেশ কয়েকটি উপজেলায় যান।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ

আপডেট টাইম : ০৪:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬