ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে।  জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

জাতীয় ডাটা সেন্টারের সক্ষমতা বহুগুণ বৃদ্ধি

অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ন্যাশনাল ডাটা সেন্টার (এনডিসি)-এর ক্লাউড ফ্যাসিলিটির সক্ষমতা বহুগুণে বৃদ্ধি করা হয়েছে। ভৌত অবকাঠামো, স্টোরেজ, মেমোরি ও প্রসেসিং পাওয়ার, সিকিউরিটি এবং মনিটরিং—এই পাঁচটি মূল কম্পোনেন্টের সক্ষমতা কয়েকগুণ সম্প্রসারণ করা হয়েছে।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) পরিচালিত টায়ার-৩ ন্যাশনাল ডাটা সেন্টার বর্তমানে দেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানকে কোলোকেশন, ওয়েব ও অ্যাপ্লিকেশন হোস্টিং, ভার্চুয়াল প্রাইভেট সার্ভার (ভিপিএস), সরকারি ই-মেইল, ডাটাবেজ, ডিএনএসসহ বহুবিধ আইটি সেবা প্রদান করছে। ২০১৯ সালে প্রথমবার সরকারি ক্লাউড সেবা চালু হলেও সে সময় মাত্র ১১টি ক্যাটাগরিতে সেবা সীমাবদ্ধ ছিল।

প্রযুক্তির দ্রুত অগ্রগতি, অ্যাপ্লিকেশন আধুনিকায়ন এবং ডিজিটাল সেবার ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষাপটে বর্তমান সরকার শুরু থেকেই এনডিসির ক্লাউড সেবা সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দেয়। এর ধারাবাহিকতায় সাইবার নিরাপত্তা, তথ্য সুরক্ষা, পারফরম্যান্স মনিটরিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে আরও ১৯টি নতুন ক্লাউড সেবা চালু করা হয়েছে। এর মধ্যে রয়েছে সিসিই, বিএমএস, ওবিএস ৩.০, এইচএসএস, ডিএসসি, সিএফডব্লিউ ২.০, সিবিএইচ, ডিবিএএস, এনডিআর, এওএম, এপিএম, ডাটাবেজ ও পিজিএসকিউএলসহ বিভিন্ন আধুনিক সেবা।

এদিকে বিদ্যমান ডিজাস্টার রিকভারি ডাটা সেন্টারের সক্ষমতা বাস্তব চাহিদার তুলনায় অপর্যাপ্ত হওয়ায় যশোর সফটওয়্যার টেকনোলজি পার্কে তিনতলা বিশিষ্ট টায়ার-৩ সার্টিফায়েড একটি পূর্ণাঙ্গ নতুন ডিজাস্টার রিকভারি ডাটা সেন্টার নির্মাণ করা হচ্ছে। সেখানে উচ্চ বিদ্যুৎ সক্ষমতাসম্পন্ন ২০০টিরও বেশি আইটি রেক স্থাপনের ব্যবস্থা রাখা হয়েছে, যেখানে কম্পিউটিংয়ের পাশাপাশি এআই ওয়ার্কলোডও হোস্ট করা যাবে। বর্তমানে যেখানে মাত্র ১৬টি সাধারণ রেক রয়েছে, সেখানে নতুন কেন্দ্রটি চালু হলে সক্ষমতায় বড় ধরনের পরিবর্তন আসবে। আগামী তিন মাসের মধ্যে এই ডাটা সেন্টার পূর্ণাঙ্গভাবে অপারেশনে যাওয়ার আশা করা হচ্ছে।

সরকারের ৬০০টিরও বেশি সংস্থার ই-মেইল এবং ক্লাউড স্টোরেজ/ড্রাইভ হোস্টিং সেবা নিশ্চিত করতে উচ্চ ক্ষমতাসম্পন্ন Nutanix Private Cloud Infrastructure স্থাপন করা হয়েছে। এতে আধুনিক জিপিইউ সেবাও যুক্ত করা হয়েছে, যা সরকারি অ্যাপ্লিকেশনের এআই ওয়ার্কলোড, জেনারেটিভ এআই ও লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) ভিত্তিক সেবা উন্নয়নে সহায়ক হবে।

সরকারি ডিজিটাল সেবার পারফরম্যান্স নিশ্চিত করতে আধুনিক হোস্টিং অবকাঠামো ও প্ল্যাটফর্ম চালু করা হয়েছে। একই সঙ্গে অ্যাপ্লিকেশন আধুনিকায়ন এবং সফটওয়্যার জীবনচক্র ব্যবস্থাপনায় ডেভঅপস ও ডেভসেকঅপস প্রযুক্তির ব্যবহারে জোর দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে জাতীয় ডাটা সেন্টারে Platform as a Service (PaaS) হিসেবে Red Hat OpenShift Container Platform চালু করা হয়েছে।

বর্তমানে এনডিসির ক্লাউড অবকাঠামোর প্রসেসিং সক্ষমতা প্রায় ৪০ হাজার ভার্চুয়াল কোরে এবং মেমোরি সক্ষমতা ১৭০ টেরাবাইটে উন্নীত হয়েছে। পাশাপাশি প্রায় ৪০ পেটাফ্লপ জিপিইউ সক্ষমতা তৈরি হয়েছে, যার বড় অংশ ইতোমধ্যে বাংলা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল উন্নয়নে ব্যবহৃত হচ্ছে। একই সঙ্গে স্টোরেজ সক্ষমতা বাড়িয়ে প্রায় ৮ পেটাবাইটে উন্নীত করা হয়েছে, যেখানে ফিজিক্যাল আইসোলেশন সুবিধাসহ অ্যান্টি-র‍্যানসমওয়্যার স্টোরেজ অন্তর্ভুক্ত রয়েছে।

ডাটা সেন্টার ও ডিজাস্টার রিকভারি ডাটা সেন্টারের মনিটরিং ব্যবস্থায় চিহ্নিত দুর্বলতা দূর করতে নিজস্ব জনবল দিয়ে প্রয়োজনীয় মনিটরিং সফটওয়্যার উন্নয়ন করা হয়েছে। পাশাপাশি ওপেন সোর্স নেটওয়ার্ক, সিকিউরিটি ও সার্ভিস মনিটরিং সিস্টেম স্থাপনের মাধ্যমে মনিটরিং ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

জানানো হয়-উল্লিখিত সেবাসমূহের প্রবর্তন ও সম্প্রসারণ দেশের সামগ্রিক ডিজিটাইজেশন কার্যক্রমকে আরও ত্বরান্বিত করবে এবং সরকারি সংস্থাগুলোকে উন্নত নিরাপত্তা, আধুনিক ডাটাবেজ ও শক্তিশালী ক্লাউড অবকাঠামোর মাধ্যমে নিরবচ্ছিন্ন, কার্যকর ও নাগরিকবান্ধব সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সহায়ক ভূমিকা পালন করবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ

জাতীয় ডাটা সেন্টারের সক্ষমতা বহুগুণ বৃদ্ধি

আপডেট টাইম : ০৪:১৩ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬