ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

জুনিয়র বৃত্তি পাবেন ৪৬ হাজার শিক্ষার্থী

চলতি সপ্তাহেই জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। এ বছর মোট ৪৬,২০০ শিক্ষার্থী বৃত্তি পাবেন, যার মধ্যে ১৪,৭০০ শিক্ষার্থী মেধাবৃত্তি (ট্যালেন্টপুল) এবং ৩১,৫০০ শিক্ষার্থী সাধারণ বৃত্তি পাবেন।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন উইংয়ের সহকারী পরিচালক কামরুন নাহার জানিয়েছেন, বুধবার (২৫ ফেব্রুয়ারি) ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। জুনিয়র বৃত্তি পরীক্ষা গত ২৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয়। ২০২৫ সালে অষ্টম শ্রেণি উত্তীর্ণ ৩,১৫,১৬০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন। ফল প্রক্রিয়া করছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানিয়েছেন, বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা সম্বলিত গেজেট মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে দ্রুত প্রকাশ করা হবে।

বৃত্তির কোটা অনুযায়ী, ঢাকা বোর্ডে ৩,৬৩৫ জন মেধাবৃত্তি এবং ৭,৭৯০ জন সাধারণ বৃত্তি পাবেন। ময়মনসিংহ বোর্ডে ৯৬৭ জন মেধাবৃত্তি ও ২,০৭৩ জন সাধারণ বৃত্তি, রাজশাহী বোর্ডে ১,৯২৬ জন মেধাবৃত্তি ও ৪,১২৮ জন সাধারণ বৃত্তি, কুমিল্লা বোর্ডে ১,৬৭৭ জন মেধাবৃত্তি ও ৩,৫৯৩ জন সাধারণ বৃত্তি, সিলেট বোর্ডে ৯৪৮ জন মেধাবৃত্তি ও ২,০৩০ জন সাধারণ বৃত্তি, বরিশাল বোর্ডে ৮৭৩ জন মেধাবৃত্তি ও ১,৮৭১ জন সাধারণ বৃত্তি, যশোর বোর্ডে ১,৬৬২ জন মেধাবৃত্তি ও ৩,৫৬১ জন সাধারণ বৃত্তি, চট্টগ্রাম বোর্ডে ১,২১০ জন মেধাবৃত্তি ও ২,৫৯৩ জন সাধারণ বৃত্তি এবং দিনাজপুর বোর্ডে ১,৮০২ জন মেধাবৃত্তি ও ৩,৮৬১ জন সাধারণ বৃত্তি পাবেন।

মেধাবৃত্তিপ্রাপ্তরা বছরে এককালীন ৫৬০ টাকা ও মাসে ৪৫০ টাকা পাবেন, আর সাধারণ বৃত্তিপ্রাপ্তরা বছরে ৩৫০ টাকা ও মাসে ৩০০ টাকা পাবেন। এই সুবিধা আগামী দুই বছর প্রদান করা হবে।

পরীক্ষা অষ্টম শ্রেণির বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ভিত্তিক অনুষ্ঠিত হয়েছে। মোট ৪০০ নম্বরের পরীক্ষা হয়; বাংলায় ১০০, ইংরেজিতে ১০০, গণিতে ১০০, বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয়ে ৫০ নম্বর। প্রতিটি পরীক্ষা ছিল ৩ ঘণ্টা সময়কালের।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

জুনিয়র বৃত্তি পাবেন ৪৬ হাজার শিক্ষার্থী

আপডেট টাইম : ০২:০৭ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬