ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

‘গ্রিন সিটি, ক্লিন সিটি’ গড়তে চার অগ্রাধিকার কর্মসূচি নিল ডিএসসিসি

ঢাকাকে আধুনিক ‘গ্রিন সিটি ও ক্লিন সিটি’ হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নবনিযুক্ত প্রশাসক মো. আব্দুস সালাম।

বুধবার নগর ভবনে কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।

প্রশাসক মো. আব্দুস সালাম বলেন, সিটি কর্পোরেশন একটি সেবাধর্মী প্রতিষ্ঠান। জনগণের প্রতি দায়বদ্ধতা রক্ষা করাই প্রধান কাজ। ভালো কাজের জন্য পুরস্কার এবং অবহেলার জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, ডিএসসিসির সব নাগরিক সেবা সম্পূর্ণভাবে সচল ও নিরবচ্ছিন্ন থাকবে।

সভায় ঢাকাকে বাসযোগ্য ও পরিচ্ছন্ন নগরীতে রূপান্তরের লক্ষ্যে চারটি অগ্রাধিকার কর্মসূচি নির্ধারণ করা হয়। সেগুলো হলো—বৃক্ষরোপণ ও ব্যাপক সবুজায়ন, খালের প্রবাহ পুনরুদ্ধার ও খনন, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা এবং কার্যকর মশক নিধন। এসব কর্মসূচি বাস্তবায়নে এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা প্রণয়ন করে প্রধানমন্ত্রীর দপ্তরে জমা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

সাম্প্রতিক সময়ে মশার উপদ্রব বাড়ায় ডিএসসিসির কয়েকটি ওয়ার্ডকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। মশক নিধন কার্যক্রম শতভাগ নিশ্চিত করতে জ্যেষ্ঠ কর্মকর্তাদের সমন্বয়ে একটি মনিটরিং টিম গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি স্থানীয় সিভিল সোসাইটিকে সম্পৃক্ত করে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

সভায় জানানো হয়, সতর্ক করার পরও কারও অবহেলায় মশার লার্ভা পাওয়া গেলে বা পরিবেশ দূষণের প্রমাণ মিললে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

‘গ্রিন সিটি, ক্লিন সিটি’ গড়তে চার অগ্রাধিকার কর্মসূচি নিল ডিএসসিসি

আপডেট টাইম : ০১:০১ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬