ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

সৌদি আরবে আটকা পড়েছেন মুশফিকুর রহিম

ইসরায়েল ও যুক্তরাষ্ট্র আজ শনিবার সকালে যৌথভাবে ইরানে হামলা চালিয়েছে। ইরানও পাল্টা জবাব দিচ্ছে।

ইসরায়েলের পাশাপাশি কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও জর্দানে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান।

বলা যায়, মধ্যপ্রাচ্যজুড়ে এরই মধ্যে ভয়াবহ যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

এ অবস্থায় সৌদি আরবের জেদ্দায় আটকা পড়েছেন মুশফিক রহিম।বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলা মুশফিক আজ সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দুশ্চিন্তার খবর জানিয়েছেন।

তিনি লিখেছেন, ‘আমি কয়েক দিন আগে ওমরা হজের উদ্দেশ্যে মক্কায় এসেছিলাম। আলহামদুলিল্লাহ, আমার হজ সম্পন্ন হয়েছে।

আজ এমিরেটসের ফ্লাইটে (ইকে ০৮০৬) জেদ্দা থেকে দুবাই হয়ে বাংলাদেশে ফেরার কথা ছিল। কিন্তু যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আমাদের ফ্লাইটটি মাঝপথ থেকে আবার জেদ্দায় ফিরে এসেছে। এখন আমি জেদ্দা বিমানবন্দরে আছি, সঙ্গে হাজারো যাত্রী।’সবার কাছে দোয়া চেয়ে মুশফিক আরো লিখেছেন, ‘কবে এবং কিভাবে আমরা ঢাকায় ফিরতে পারব, তা একমাত্র মহান আল্লাহই ভালো জানেন।

সবার কাছে দোয়াপ্রার্থী।’মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির দ্রুত অবনতি হওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ওই অঞ্চলের সব গন্তব্যে তাদের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

সৌদি আরবে আটকা পড়েছেন মুশফিকুর রহিম

আপডেট টাইম : ০৩:৪২ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬