ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক বাঁধনের ওপর হামলা নিয়ে সংসদে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৫ মাসে রেকর্ড পরিমাণ বিদেশি ঋণ পরিশোধ করল সরকার বাঁধনের ওপর হামলা, ইতালির আইনে শাস্তি কী শেখ হাসিনাকে স্বাগত জানাতে অপেক্ষা করছে জুলাই যোদ্ধারা: হুইপ দুলু ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে নতুন কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল বিটিসিএল অফিসে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ খুন ও ডাকাতির মামলা ২৩ বছর আগের সাজায় অশীতিপর বৃদ্ধ কারাগারে

গরু নিয়ে ব্রহ্মপুত্র নদ পার হচ্ছিলেন কৃষক, স্রোতের টানে গেল প্রাণ

কুড়িগ্রামের উলিপুরে গরু নিয়ে ব্রহ্মপুত্র নদের চ্যানেল পার হওয়ার সময় স্রোতের টানে পানিতে ডুবে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে উপজেলার হাতিয়া ইউনিয়নের ব্রহ্মপুত্র নদবেষ্টিত চর গুজিমারি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ওই কৃষকের নাম তৈয়ব আলী (৫৫)। তিনি ওই এলাকার আব্দুল বাতেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে তৈয়ব আলী তার ১০-১২টি গরু নিয়ে চরাঞ্চলে ঘাস খাওয়াতে যান। এ সময় তিনি ব্রহ্মপুত্র নদের একটি চ্যানেল সাঁতরে পার হওয়ার চেষ্টা করেন। কিন্তু নদীর স্রোত বেশি থাকায় দুইটি গরুসহ তিনি পানিতে তলিয়ে যান। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করলেও ততক্ষণে তিনি মারা যান।

তবে তার গরু দুটি এখনো নিখোঁজ রয়েছে।হাতিয়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান বিএম আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, তৈয়ব আলী একজন প্রান্তিক কৃষক ছিলেন। গরু চরাতে গিয়ে নদীর চ্যানেলে সাঁতার কাটার সময় তার মৃত্যু হয়েছে। তার দুটি গরুও হারিয়ে গেছে, যা পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান

গরু নিয়ে ব্রহ্মপুত্র নদ পার হচ্ছিলেন কৃষক, স্রোতের টানে গেল প্রাণ

আপডেট টাইম : ০৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬