ঢাকা , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

পাবনার সাঁথিয়ায় ১৫ বছর বয়সী এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে দেখিয়ে ধর্ষণের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে সাঁথিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।

থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ধর্ষক মো. আ. সালামকে (৫৫) গ্রেপ্তার করে আজ মঙ্গলবার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার বিকেল ৪টার দিকে উপজেলার ধোপাদাহ ইউনিয়নের হলদঘর গ্রামে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী কিশোরীর মা ডাক্তার দেখানোর জন্য ওই দিন ঢাকায় অবস্থান করছিলেন। বাড়িতে কিশোরীটি একা ছিল। এই সুযোগে প্রতিবেশী মৃত খোরশেদ আলমের ছেলে মো. আ. সালাম ওই বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে নিজ বাড়িতে জাম খাওয়ার প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে যায়। ঘরের ভেতর নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে তাকে এবং ঘটনাটি কাউকে না বলার জন্য ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদান করে।

পরবর্তীতে ভুক্তভোগীর মা ঢাকা থেকে বাড়ি ফিরলে গত শনিবার বিকেলে কিশোরীটি তার মায়ের কাছে কান্নাকাটি করে ঘটনার বিস্তারিত প্রকাশ করে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আপোষ-মীমাংসার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। অবশেষে ভুক্তভোগী পরিবার নিরুপায় হয়ে এর পরের দিন রোববার সাঁথিয়া থানায় লিখিত এজাহার দায়ের করেন।

এ বিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, অভিযোগ পাওয়ার পরই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে মামলাটি রুজু করা হয়েছে। পুলিশ অভিযান পরিচালনা করে অভিযুক্ত আসামি মো. আ. সালামকে গ্রেপ্তার করেছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া ভুক্তভোগী কিশোরীর ডাক্তারি পরীক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

আপডেট টাইম : ০৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬