ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে।  জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

অনলাইন প্রতারণা ঠেকাতে নুতন এআই টুল আনছে মেটা

সোশ্যাল মিডিয়ায় এখন আর শুধু বন্ধু বা পরিচিতদের আড্ডা নেই, সেখানে ওত পেতে থাকে সাইবার অপরাধীরাও। কখনো বড় প্রতিষ্ঠানের ভুয়া ডোমেইন, আবার কখনো জনপ্রিয় তারকার ছদ্মবেশে ফাঁদ পেতে রাখা হয়।
মেটা জানিয়েছে, এসব জটিল জালিয়াতি রুখতে তারা এখন কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার কয়েকগুণ বাড়িয়ে দিচ্ছে।
এক ঘোষণায় মেটা জানিয়েছে, সাম্প্রতিক সময়ে প্রতারকরা বিভিন্ন কৌশলে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন। এ ধরনের প্রতারণা থেকে ব্যবহারকারীদের রক্ষা করতে এআইয়ের ব্যবহার বাড়ানোর পাশাপাশি নজরদারি ব্যবস্থা জোরদার করা হচ্ছে।
ভুয়া প্রোফাইল শনাক্ত
প্রতারকরা প্রায়ই জনপ্রিয় সেলিব্রিটি বা নামি ব্র্যান্ডের লোগো ব্যবহার করে ভুয়া প্রোফাইল খোলে। মেটার নতুন এআই টুলটি এখন থেকে :
স্বয়ংক্রিয়ভাবে ভুয়া প্রতিক্রিয়া এবং বিভ্রান্তিকর প্রোফাইল তথ্য শনাক্ত করবে।
কোনো জনপ্রিয় ব্যক্তির সঙ্গে সন্দেহজনক পরিচিতির দাবি করলে তা তৎক্ষণাৎ ধরে ফেলবে।
প্রতারণামূলক লিঙ্ক এবং ভুয়া ডোমেইন ব্যবহারের চেষ্টা করলে তা সেকেন্ডের মধ্যে ব্লক করে দেবে।
ফেসবুক ও হোয়াটসঅ্যাপে আগাম সতর্কবার্তা
প্রতারকরা অনেক সময় কোনো কোড লিখতে বলে বা কিউআর কোড স্ক্যান করতে প্ররোচনা দেয়। এর মাধ্যমেই অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ চলে যায় তাদের হাতে। এই ঝুঁকি কমাতে :
সন্দেহজনক বন্ধুত্বের অনুরোধ : ফেসবুকে অপরিচিত বা সন্দেহজনক কারও রিকোয়েস্ট এলে মেটা সরাসরি সতর্কবার্তা পাঠাবে।
হোয়াটসঅ্যাপ হাইজ্যাকিং : অ্যাকাউন্টের দখল নিতে কেউ কিউআর কোড বা ওটিপি চাইলে হোয়াটসঅ্যাপ সাবধান করবে।
মেসেঞ্জারে চাকরির ভুয়া অফার শনাক্তকরণ
অনলাইনে ‘সহজ কাজ, মোটা বেতন’—এমন লোভনীয় অফার দিয়ে প্রতারণার হার সবচেয়ে বেশি। মেটা তাদের এআইভিত্তিক প্রতারণা শনাক্তকরণ সুবিধাটি এখন আরও বেশি দেশে বিস্তৃত করছে। মেসেঞ্জারে আসা কোনো মেসেজ যদি সন্দেহজনক মনে হয়, তবে এআই আপনাকে জানিয়ে দেবে যে এটি একটি ‘ফিশিং’ বা স্ক্যাম হতে পারে।
ব্যবহারকারীদের জন্য মেটার বিশেষ পরামর্শ
প্রযুক্তি যত উন্নত হচ্ছে, প্রতারকরাও তত নতুন নতুন ফন্দি আটছে। মেটার এই এআই টুল সতর্ক করবে ঠিকই, কিন্তু চূড়ান্ত নিরাপত্তা নির্ভর করবে ব্যবহারকারীর সচেতনতার ওপর। অপরিচিত লিঙ্কে ক্লিক করা বা হুট করে কিউআর কোড স্ক্যান করার আগে দুবার ভাবুন।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ

অনলাইন প্রতারণা ঠেকাতে নুতন এআই টুল আনছে মেটা

আপডেট টাইম : ০৬:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬