ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাছের সংকটে অস্তিত্বের লড়াইয়ে ভাঙ্গুড়ার ঐতিহ্যবাহী শুঁটকি শিল্প ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী, ভ্যাকসিন উৎপাদন কারখানা নিয়ে আলোচনা দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়তে প্রধানমন্ত্রীর জাপান সফর গুরুত্বপূর্ণ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাইকার প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ জাইকার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ সেই বই থেকে দাঁড়িপাল্লা বাদ, সংশোধিত পৃষ্ঠা চূড়ান্ত সোনালী ব্যাংকের এমডি বহাল, তিন ব্যাংকে নতুন নিয়োগ মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ড় সাইবার হামলার ঝুঁকিতে ৭০ শতাংশ ওয়েবসাইট দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের সুযোগ পাচ্ছে নতুন কুঁড়ির ৪০ জন ফ্রান্স থেকে স্পেন : ইউরোপজুড়ে কেন আন্দোলনে নেমেছে জেন-জি

দেশে প্রথমবারের মতো চালু পেট অ্যাম্বুলেন্স, নেটিজেনদের প্রশংসা

শহুরে জীবনে একাকিত্ব কাটাতে কিংবা শখের বশে অনেকে কুকুর-বিড়ালসহ বিভিন্ন ধরনের পশু-পাখি পোষেন। প্রিয় পোষা প্রাণী একসময় পরিবারেরই সদস্য হয়ে ওঠে। কিন্তু প্রিয় প্রাণীটিকে নিয়ে সারাক্ষণই দুশ্চিন্তায় থাকতে হয় পোষ্য মালিকদের। তাদের প্রিয় পোষা প্রাণীকে অসুস্থ হয়ে পড়তে দেখাটা অত্যন্ত যন্ত্রণাদায়ক, এবং এর চেয়েও কঠিন কাজ তাদেরকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার জন্য ঠিকঠাক যানবাহন খুঁজে পাওয়া। আর এটি বেশিরভাগ সময়ই চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। এই জরুরি প্রয়োজনটি মোকাবিলা করতে দেশে প্রথমবারের মতো চালু হয়েছে পোষা প্রাণীর অ্যাম্বুলেন্স সেবা।

যানবাহনের অভাবে কোনো পোষা প্রাণী যেন কষ্ট না পায়, এই লক্ষ নিয়ে গত ১৫ ফেব্রুয়ারি থেকে প্রাণীদের জন্য এই আম্বুলেন্স সেবা চালু করেছে ‘সুস্থতা’ নামের একটি প্রতিষ্ঠান।

জানা গেছে, এই পেট অ্যাম্বুলেন্স পোষা প্রাণীকে নিকটস্থ ভেটেরিনারিতে বা শহরের বাইরে দীর্ঘ দূরত্বে নিয়ে যেতে পারে। সেবার চার্জ সাধারণ অ্যাম্বুলেন্সের মতো, যা সব পোষ্য মালিকের জন্যই সাশ্রয়ী। এই অ্যাম্বুলেন্স সেবা প্রি-বুক করা যাবে, www.susthotaa.com এ। এছাড়া, 09601 222 777 নম্বরে কল করে জরুরি সেবার নেয়া যাবে। নিয়মিত অ্যাম্বুলেন্স সেবার পাশাপাশি এ উদ্যোগে ৫০টি আম্বুলেন্স নিয়োজিত রয়েছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

‘সুস্থতা’র চেয়ারম্যান অ্যাঞ্জেলো আফনান হামিদ তার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করে বলেন, তার একটি পোষা কুকুর ছিল। কিন্তু গাড়ি না থাকায় তার কুকুরটিকে পশুচিকিৎসকের কাছে নিয়ে যেতে ভোগান্তিতে পড়তে হতো তাকে। অনেক চালক এতে রাজেই হতেন না। তখন তিনি বুঝতে পারেন মানুষের মতো পোষা প্রাণীর জন্যও একটি ডেডিকেটেড অ্যাম্বুলেন্স সেবা প্রয়োজন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

মাছের সংকটে অস্তিত্বের লড়াইয়ে ভাঙ্গুড়ার ঐতিহ্যবাহী শুঁটকি শিল্প

দেশে প্রথমবারের মতো চালু পেট অ্যাম্বুলেন্স, নেটিজেনদের প্রশংসা

আপডেট টাইম : ০৭:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬