ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

হঠাৎ করেই সবাইকে চমকে দেবো: মাহি

বাঙালী কণ্ঠ নিউজঃ বিয়ে-সংসার আর মামলা সংক্রান্ত ঝামেলায় খানিকটা বিরতির পর এবার নতুন আঙ্গিকে সিনেমায় ফিরছেন মাহিয়া মাহি। এবার পরিচালক ওয়াজেদ আলী সুমনের পরিচালকের নতুন একটি ছবিতে কাজ করতে যাচ্ছেন তিনি। ছবির নাম ‘ফালতু’।

এ ছবিতে মাহি সহশিল্পী হিসেবে পাচ্ছেন মোশাররফ করিমকে। এ বিষয়টি নিশ্চিত করেছেন ছবির পরিচালক ওয়াজেদ আলী সুমন নিজেই।

তিনি বলেন, অনেক আগে থেকেই ছবিটি নিয়ে কথা হচ্ছিল। অবশেষে সেপ্টেম্বরে আমরা কাজ শুরু করতে যাচ্ছি। ছবিতে মোশাররফ করিম ও মাহিকে ভিন্ন গেটআপে দর্শক দেখতে পাবেন। আসছে ঈদের পরই কাজ শুরু করতে যাচ্ছি আমরা।

মোশাররফ ও মাহি দুজনই সেভাবে শুটিং শিডিউল দিয়েছেন।

ছবিটি প্রসঙ্গে মাহি বলেন, এবারই প্রথম মোশররফ ভাইয়ের সঙ্গে কাজ করব। তিনি অনেক ভালো একজন অভিনেতা। আমার খুব পছন্দের। সেপ্টেম্বরে আমরা কাজ শুরু করব। আশা করি, ভালো কিছু হতে যাচ্ছে। ছবিতে ফালতু ও ঠগবাজ মানুষের রূপে দেখা যাবে মোশাররফ করিমকে। তবে মাহি কী ধরনের চরিত্রে কাজ করবেন তা এখনো জানাতে চান না।

এ বিষয়ে তিনি বলেন, আপাতত বিষয়টি নিয়ে কথা বলতে চাই না। এটা রহস্য হয়েই থাক দর্শকদের জন্য। হঠাৎ করেই চমকে দেবো সবাইকে।

এদিকে, মাহি অভিনীত দীপংকর দীপনের ‘ঢাকা অ্যাটাক’ ও মোস্তাফিজুর রহমান মানিকের ‘জান্নাত’ ছবি দুটি কোরবানির ঈদের পরই মুক্তি পাবে। এ দুটি ছবিতে আরিফিন শুভ ও সাইমন সাদিক অভিনয় করেছেন। এছাড়া মাহি অভিনীত বদিউল আলম খোকনের ‘হারজিৎ’, শামীমুল ইসলাম শামীমের ‘গোলাপতলীর কাজল’ ছবির বেশকিছু অংশের কাজ শেষ হয়েছে।

প্রসঙ্গত, চলতি বছরের মার্চে প্রযোজনা প্রতিষ্ঠান হার্টবিটের ‘মনে রেখো’ শীর্ষক ছবির কাজ শুরু করেন তিনি। ছবিটি পরিচালনা করছেন ওয়াজেদ আলী সুমন। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন কলকাতার অভিনেতা বনি সেনগুপ্ত। বর্তমানে এ ছবিটির কাজ শেষ পর্যায়ে রয়েছে জানা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

হঠাৎ করেই সবাইকে চমকে দেবো: মাহি

আপডেট টাইম : ১২:১৫ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০১৭