ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ভারি বর্ষণ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস প্রাথমিক-মাধ্যমিকে ১৩৩ বই পরিমার্জন, আসছে চার নতুন বই গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রামে পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ, তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট ২০২৬ ফুটবল বিশ্বকাপ বিশ্বকাপে ইতিহাস গড়ে ইয়ামাল বললেন, ফ্রান্স যদি কাউকে ভয় পায় সেটা স্পেন নিজেই গাড়ি চালিয়ে স্ত্রীর ক্যাম্পাসে প্রধানমন্ত্রী ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা অনেকে নিরুৎসাহিত করলেও হাল ছাড়েননি হামিদুল্লাহ, বিক্রি প্রায় ২ লাখ বিয়ের অনুমতি নিতেই মোটা টাকা খরচ টেইলর সুইফটের

যুদ্ধের প্রভাব, উপসাগরীয় দেশগুলোতে খোলামাঠে ঈদের জামাতে নিষেধাজ্ঞা

যুদ্ধের জেরে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোতে এ বছর খোলামাঠে ঈদের জামাত আয়োজনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ইরানের সঙ্গে চলমান ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধের প্রভাবে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে দেশগুলোর কর্তৃপক্ষ।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে জানা গেছে, সংশ্লিষ্ট দেশগুলোর কর্তৃপক্ষ শুধু মসজিদের ভেতর পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের নির্দেশ দিয়েছে।

কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত এরই মধ্যে মুসল্লিদের জানিয়েছে, পবিত্র রমজান মাস শেষে ঈদের নামাজের জন্য ঐতিহ্যবাহী খোলা ময়দানগুলোতে যেন তারা ভিড় না করেন। সাধারণত এসব ময়দানে প্রতিবছর হাজার হাজার মানুষ সমবেত হন।

চলমান সংঘাত ও সম্ভাব্য হামলার আশঙ্কায় জনসমাগমের নিরাপত্তা পুনর্মূল্যায়ন করে এ সিদ্ধান্তকে ‘সতর্কতামূলক পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করেছেন সরকারি কর্মকর্তারা। সূত্র: মিডিল ইস্ট আই, ডন নিউজ

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

যুদ্ধের প্রভাব, উপসাগরীয় দেশগুলোতে খোলামাঠে ঈদের জামাতে নিষেধাজ্ঞা

আপডেট টাইম : ০১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬