ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

ঈদের ছুটিতে মেট্রো রেলে উপচে পড়া ভিড়

ঈদুল ফিতরের দ্বিতীয় দিনে চলাচল শুরু করেছে রাজধানীর জনপ্রিয় গণপরিবহন মেট্রো রেল। ঈদের প্রথম দিন ছুটিতে থাকলেও দ্বিতীয় দিনে চলাচল শুরু করলে মেট্রোতে দেখা গেছে উপচে পড়া ভিড়।

সরেজমিন দেখা গেছে, রবিবার (২২ মার্চ) সকাল থেকে যথারীতি অন্যান্য দিনের মতো যাত্রী পরিবহন শুরু হয় উত্তরা-মতিঝিল-উত্তরা রুটে। আর সকাল থেকেই বিভিন্ন স্টেশনে যাত্রীদের ব্যাপক ভিড় লক্ষ করা গেছে।

দুপুরে বিভিন্ন স্টেশন ঘুরে দেখা গেছে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট কাটছেন যাত্রীরা। লাইনের দৈর্ঘ্য স্টেশনের প্রবেশপথের কাছে চলে গেছে। বেশিরভাগ যাত্রী বিভিন্ন পর্যটন স্পটের দিকে যাচ্ছিলেন। যাত্রীদের টিকিট দিতে দিতে দম ফেলার সুযোগ পাচ্ছেন না টিকিট অফিসাররা।
মতিঝিল থেকে পরিবার নিয়ে উত্তরা যাচ্ছিলেন রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘ঈদের দিনতো পরিবার নিয়ে বাসায় কাটিয়েছি। আজ একটু বাইরে বের হলাম। উত্তরার দিকে ঘুরতে যাচ্ছি।

শুনেছি, ওদিকে নাকি বিশাল খোলা ময়দান আছে। এ ছাড়া রাজধানীতে চলাচলে দ্রুতগতির ও সাশ্রয়ী গণপরিবহন মেট্রো ট্রেন। তাই এটাতেই ভরসা রাখছি।’ 
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

ঈদের ছুটিতে মেট্রো রেলে উপচে পড়া ভিড়

আপডেট টাইম : ১১:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬