ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাকিস্তান থেকে গাড়ি আমদানি করবে বাংলাদেশে ঢাকায় সন্ত্রাসে বহিরাগত শুটার ফ্যামিলি কার্ডের নিয়োগ পরীক্ষা: জামায়াতের কোনো কর্মীকে পরীক্ষায় পেলে হাত-পা ভেঙে দেওয়ার হুঁশিয়ারি তদবিরের হাট স্বাস্থ্য মন্ত্রণালয় পর্যটনের টানে বদলে যাচ্ছে পাহাড়, খুলছে নতুন জীবিকার দুয়ার প্রাথমিকে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় অন্তর্ভুক্ত হচ্ছে মার্শাল আর্ট থ্যালাসেমিয়া রোগে আক্রান্তদের ডেটাবেজ তৈরির আহ্বান ডা. জুবাইদা রহমানের বৈঠক ফলপ্রসূ হয়েছে, শিগগিরই বাংলাদেশ সফর করবেন মার্কিন বিনিয়োগকারীরা সাদেকা হালিমসহ ঢাবির তিন শিক্ষক বরখাস্ত, চারজনকে পড়াতে বারণ শিগগিরই চীনের তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেতে যাচ্ছে ইরান

বগুড়ায় নাতনির ওজন সমান কয়েন উপহার দিলেন নানা

জন্মের পর থেকেই নাতনি নাইমা খাতুনকে তার শরীরের ওজনের সমপরিমাণ কয়েন উপহার দেওয়ার বাসনা ছিল নানা আব্দুল কাদের প্রামাণিকের। আর্থিক সীমাবদ্ধতায় তা হয়ে উঠছিলো না। অবশেষে নাইমার বিয়ের দেড় বছর পর সেই স্বপ্ন বাস্তবায়ন করলেন তিনি।

শুক্রবার (২৭ মার্চ) রাতে বগুড়া শহরের ঠনঠনিয়া এলাকায় বিয়ে বাড়ির আদলে অনুষ্ঠানের আয়োজন করা হয়। দাড়িপাল্লার একপাশে নাতনি নাইমাকে অন্যপাশে কয়েনের স্তূপ উঠিয়ে ওজন করা হয়। নাইমার ওজনের সমপরিমাণ হওয়ার পর তাকে সেই কয়েন উপহার দেন আব্দুল কদের।

পরিবার সূত্রে জানা গেছে, বড় মেয়ের ঘরে প্রথম নাতনির জন্মের পর থেকেই আব্দুল কাদের ও তার স্ত্রী নাতনির ওজনের সমপরিমাণ কয়েন উপহার দেওয়ার ইচ্ছা পোষণ করতেন। আর্থিক সীমাবদ্ধতার কারণে তখন তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। দীর্ঘ সময় ধরে মাটির ব্যাংকে ধীরে ধীরে কয়েন জমাতে থাকেন আব্দুল কদের। নাতনির বিয়ের প্রায় দেড় বছর পর সেই ইচ্ছা পূরণ করেন তিনি। নাতনিকে দেওয়া কয়েনগুলোর মধ্যে বেশির ভাগই ৫ টাকার।

আব্দুল কাদের প্রামাণিক জানান, একটি পত্রিকায় প্রকাশিত অনুরূপ একটি ঘটনা দেখে তিনি অনুপ্রাণিত হন। এরপর থেকেই তিনি পরিকল্পনা অনুযায়ী কয়েন জমাতে শুরু করেন।

নাতনি নাইমা খাতুন বলেন, “নানি বেঁচে থাকলে আনন্দটা আরো বেশি হতো। নানা-নানির ইচ্ছা পূরণ হওয়ায় আমি খুবই আনন্দিত।”

স্থানীয় বাসিন্দা আকবর আলী বলেন, “এমন ঘটনা আগে শুধু শুনেছি, কিন্তু নিজের চোখে কখনো দেখিনি। বিষয়টি ভালো লেগেছে।”

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

পাকিস্তান থেকে গাড়ি আমদানি করবে বাংলাদেশে

বগুড়ায় নাতনির ওজন সমান কয়েন উপহার দিলেন নানা

আপডেট টাইম : ০৩:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬