ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যা পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান দলীয় নেতাকর্মীদের কড়া হুঁশিয়ারি দিলেন আইনমন্ত্রী বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে : নাহিদ ইসলাম তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী ২০২৬ ফুটবল বিশ্বকাপ দেশে ফিরে সংবর্ধনা পেল মিশর ফুটবল দল ‘তাফহীমুল কোরআন’ পোড়ানোর দায়ে গ্রেফতার মেহেদী কারাগারে আল-আকসার গ্র্যান্ড মুফতিকে আটক করল ইসরায়েল কিশোরীর বস্তাবন্দী মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়, দায় স্বীকার মায়ের

র‌্যাব বিলুপ্তি সংক্রান্ত সিদ্ধান্ত বাহিনী নয়, নেবে সরকার: র‌্যাব মহাপরিচালক

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নতুন মহাপরিচলক আহসান হাবীব পলাশ বলেছেন, র‍্যাবের বিলুপ্তি বা র‍্যাব সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত গ্রহণের দায়ভার র‍্যাবের ওপর বর্তায় না। সরকার এ বিষয়গুলো বিবেচনা করবেন। মূল কাজই হচ্ছে র‍্যাবকে জনগণের সামনে ভালোভাবে উপস্থাপন করা। কাজের মাধ্যমে নিজেদেরকে প্রতিষ্ঠিত করা। সুতরাং র‍্যাব সম্পর্কিত যেকোনো সিদ্ধান্ত সরকার নেবে, আমরা শুধু আমাদের কাজটুকু করবো।

আজ রোববার (৫ এপ্রিল) দুপুরে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

র‍্যাব মহাপরিচালক বলেন, বিগত দেড় বছরে র‍্যাবের অপকর্ম বা অপকীর্তির ইতিহাস কিন্তু খুব বেশি নেই। র‍্যাবকে  সঠিকভাবে পরিচালনা  করলে সঠিক পথে পরিচালিত হতে পারে। র‌্যাবকে ভালো কাজে সম্পৃক্ত করার জন্য সরকার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, মাদক সমাজের একটি অন্যতম বড় ব্যাধি। এর বিস্তার রোধে র‍্যাব বদ্ধপরিকর। গত ৯০ দিনে র‍্যাব মাদকবিরোধী অভিযানে ২৪ কেজির অধিক হিরোইন, ৭০০০ বোতল অধিক ফেন্সিডিল এবং ৫০০০ কেজি গাঁজা এবং ১৫ লক্ষ পিস ইয়াবাসহ ৪০০০ লিটার বিদেশি মদসহ অন্যান্য আরও মাদকদ্রব্য উদ্ধার করে এবং প্রায় ১ হাজার ১১৫ জনকে গ্রেফতার করে।

এছাড়াও হত্যা মামলায় গত ৯০ দিনে ৪৮৪ জনকে গ্রেফতার করেছে র‍্যাব বলে জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বন্যা পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন

র‌্যাব বিলুপ্তি সংক্রান্ত সিদ্ধান্ত বাহিনী নয়, নেবে সরকার: র‌্যাব মহাপরিচালক

আপডেট টাইম : ০৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬