ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ভারি বর্ষণ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস প্রাথমিক-মাধ্যমিকে ১৩৩ বই পরিমার্জন, আসছে চার নতুন বই গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রামে পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ, তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট ২০২৬ ফুটবল বিশ্বকাপ বিশ্বকাপে ইতিহাস গড়ে ইয়ামাল বললেন, ফ্রান্স যদি কাউকে ভয় পায় সেটা স্পেন নিজেই গাড়ি চালিয়ে স্ত্রীর ক্যাম্পাসে প্রধানমন্ত্রী ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা অনেকে নিরুৎসাহিত করলেও হাল ছাড়েননি হামিদুল্লাহ, বিক্রি প্রায় ২ লাখ বিয়ের অনুমতি নিতেই মোটা টাকা খরচ টেইলর সুইফটের

ষোড়শ সংশোধনী বাতিলের রায় চক্রান্তের নতুন রূপ

বাঙালী কণ্ঠ নিউজঃ সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়কে চক্রান্তের নতুন রূপ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

সোমবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সতীর্থ স্বজন আয়োজিত জাতীয় শোক দিবসের  এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘রায় বলেন আর পর্যবেক্ষণ বলেন, এগুলো সবই চক্রান্তের নতুন রূপ। সেটা শেখ হাসিনাকে ঠেকানোর জন্য। শেখ হাসিনার সবচেয়ে বড় অপরাধ তিনি পঁচাত্তর ও একাত্তরের ঘাতকদের বিচার করেছেন। এটা বোঝার জন্য আমাদের ডক্টরেট ডিগ্রি অর্জন করতে হবে না।’

নাসিম বলেন, ‘শেখ হাসিনাই এখন মূল টার্গেট। শেখ হাসিনাকে হারানোর জন্য গভীর চক্রান্ত চলছে। বঙ্গবন্ধুকে আমরা হারিয়েছি, আমাদেরকে অঙ্গীকার করতে হবে, শেখ হাসিনাকে আমরা হারাতে পারি না। ১৯৭১ সালের মুসলিম লীগ, বর্তমানে জামায়াত ও বিএনপি এদের রূপ একই। এরা শুধু নাম পাল্টিয়ে ষড়যন্ত্র করছে।’

ষোড়শ সংশোধনীর রায় নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের করা মন্তব্যের কঠোর সমালোচনা করে আওয়ামী লীগের  এই  নেতা বলেন, ‘ইদানিং ব্যারিস্টার মওদুদ খুব বড় বড় কথা বলছেন, প্রেসক্লাব গরম করে ফেলছেন। কত বড় ভণ্ড এই লোকটি। তিনি যখন আইনমন্ত্রী ছিলেন বঙ্গবন্ধু হত্যা মামলা আদালতে পর্যন্ত তোলেননি।’

আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, ’ষোড়শ সংশোধনীর রায় বাতিল করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। এই রায় বাতিল হওয়ায় কেউ কেউ যখন উৎসাহিত হন আমরা তখন অবাক হই। এরাই আবার মুখে গণতন্ত্রের কথা বলেন। সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় জনগণের হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়েছে।’

সাংবাদিক রাহাত খানের সভাপতিত্বে আলোচনা সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপচার্য আব্দুল মান্নান, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, কর্নেল জামিলের মেয়ে আফরোজা জামিল কঙ্কা প্রমুখ বক্তব্য রাখেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

ষোড়শ সংশোধনী বাতিলের রায় চক্রান্তের নতুন রূপ

আপডেট টাইম : ১১:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০১৭