ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির বন্যাদুর্গতদের খোঁজ নিতে রোববার চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী

বায়তুল মোকাররমে ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত

যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টায় এ জামাত অনুষ্ঠিত হয়।

প্রথম জামাতে বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মওলানা মিজানুর রহমান ইমামতির দায়িত্ব পালন করেছেন। নামাজের আগে ইমাম মওলানা মিজানুর রহমান উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে নসিহত করে বয়ান করেন।

বায়তুল মোকাররমে আরও চারটি জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টা, ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিটে।

এদিকে জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের প্রধান ঈদ জামাত। সেখানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, রাজনীতিবিদ, কূটনীতিক, বিচারপতি, বুদ্ধিজীবী, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রায় ৩৫ হাজার মুসল্লি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা

বায়তুল মোকাররমে ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৪:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬