ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যাটারিচালিত তিন-চাকার যান হঠাৎ বন্ধ নয়, নীতিমালার আওতায় আসছে: প্রতিমন্ত্রী সাড়ে ১২ হাজার কোটি টাকার পরিশোধিত জ্বালানি তেল কিনছে সরকার মির্জা আব্বাসের সময়োপযোগী সতর্কবার্তা ‘আমলারা সবাই চোর’ কাণ্ডজ্ঞানহীন বক্তব্য কেন শাকিবের দুই স্ত্রী অপু-বুবলীকে নিয়ে যা বললেন নূতন ‘আলহামদুলিল্লাহ’—বার্সায় যোগ দিয়ে শুকরিয়া আদায় হামজার মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, জানবেন যেভাবে সৌরবিদ্যুতে ঋণ দিতে ৩ প্রতিষ্ঠানকে দেড় হাজার কোটি টাকা দিচ্ছে সরকার ‘ইনশা আল্লাহ’ বলায় পশ্চিমবঙ্গে আইপিএস কর্মকর্তা বদলি, বিতর্ক সাংবাদিকরা আছেন বলেই গণতন্ত্র আছে: তথ্যমন্ত্রী

প্রিপেইড মিটারধারীদের সুখবর, তুলে নেওয়া হলো মাসিক চার্জ

বিদ্যুৎ খাতে গ্রাহকদের ওপর থাকা অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহারের ঘোষণা দিয়েছে সরকার। প্রিপেইড মিটার ব্যবহারের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে আদায় করা মিটার ভাড়া ও ডিমান্ড চার্জ বাতিলের ফলে সাধারণ গ্রাহকদের মধ্যে আর্থিক স্বস্তি ফিরে আসবে বলে দাবি করা হচ্ছে।

বুধবার (৩ জুন) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মিডিয়া সেল তাদের ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানায়।

সেখানে বলা হয়, বিএনপি সরকারের ১০০ দিন— জনদুর্ভোগ লাঘবে প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করে সাধারণ মানুষের আর্থিক স্বস্তি নিশ্চিত করা হয়েছে।

এর আগে গত ২৯ মার্চ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ইঙ্গিত দিয়েছিলেন যে প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ প্রত্যাহার করা হতে পারে। সেই ঘোষণার পর থেকেই বিষয়টি নিয়ে গ্রাহকদের মধ্যে প্রত্যাশা তৈরি হয়।

বর্তমানে প্রিপেইড মিটার ব্যবহারকারীদের প্রতি কিলোওয়াটে ৪২ টাকা ডিমান্ড চার্জ এবং সিঙ্গেল ফেজ সংযোগের ক্ষেত্রে ৪০ টাকা মিটার ভাড়া দিতে হয়। এর সঙ্গে যুক্ত ছিলো ৫ শতাংশ ভ্যাট। ফলে অনেক ক্ষেত্রে বিদ্যুৎ ব্যবহার না করলেও নির্দিষ্ট মাসিক খরচ বহন করতে হতো গ্রাহকদের।

দীর্ঘদিন ধরে এই চার্জ নিয়ে সাধারণ গ্রাহকদের মধ্যে অসন্তোষ ছিলো। অনেকেই এটিকে অতিরিক্ত বোঝা হিসেবে অভিহিত করে এর পুনর্বিবেচনার দাবি জানিয়ে আসছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ব্যাটারিচালিত তিন-চাকার যান হঠাৎ বন্ধ নয়, নীতিমালার আওতায় আসছে: প্রতিমন্ত্রী

প্রিপেইড মিটারধারীদের সুখবর, তুলে নেওয়া হলো মাসিক চার্জ

আপডেট টাইম : ০৪:১৮ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬