ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল বন্যাকবলিত মানুষের পাশে সরকার সব সময় রয়েছে: প্রতিমন্ত্রী ইকবাল হাওরে ডাকাতদের ‘শেষ ওয়ার্নিং’ দিলেন এমপি ফজলুর রহমান অধ্যাপক পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী রেশন সুবিধা পাচ্ছেন ১২-২০ গ্রেডের চাকরিজীবীরা মুক্তিযুদ্ধে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অবদান অবিস্মরণীয়: স্পিকার প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি মনিটরিং করছেন: মাহদী আমিন নিজের অধিকার আদায়ে জনগণকেই এগিয়ে আসতে হবে : ড. মঈন খান গাজার যুদ্ধ পরবর্তী পরিকল্পনা মাঠপর্যায়ে চ্যালেঞ্জের মুখে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

ধামরাইয়ে আ.লীগে নেতার পা ভেঙ্গে দিয়েছে সন্ত্রাসীরা, আটক ৩

বাঙালী কণ্ঠ নিউজঃ ধামরাইয়ে রেজওয়ান আহমেদ নামের (৪৫) স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতাকে পিটিয়ে দুই পা ভেঙ্গে   দিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

গতকাল দিবাগত রাত ২টার দিকে ধামরাইর যাদবপুর ইউনিয়নের আমছিমুড় গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায় ধামরাইয়ে আগামী একাদশ জাতীয় নির্বাচন যতই ঘনিয়ে আসছে বর্তমান সদস্য এম এ মালেক ও সাবেক সংসদ সদস্য বেনজীর আহমেদের মধ্যে বিরোধ চলে আসছে। এর জের ধরে গতকাল রাতে বেনজীর আহমেদের অনুসারী যাদবপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রেজওয়ান আহমেদকে আমছিমুড় এলাকায় বর্তমান সংসদ সদস্য এম এ মালেকের অনুসারী যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজুর ছেলে দিপুসহ কয়েকজন সন্ত্রাসী তাকে একা পেয়ে পিটিয়েও পায়ে রগ কেটে গুরুতর আহত করে দুই পা ভেঙ্গে দিয়ে পালিয়ে যায়।

এসময় তার কাছ থেকে ব্যবসার জন্য রাখা ৯০ হাজার টাকা লুটপাট করে তারা। পরে স্থানীয়রা ওই আওয়ামী লীগ নেতাকে   উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ঢাকা জেলা সভাপতি ও সাবেক সংসদ সদস্য বেনজীর আহমেদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, একজন রাজনীতিবিদের কাছে এমন নোংরা আচরণ আশা করা যায় না, এভাবে আমার দলে নেতাকর্মীদের মারধর ও মিথ্যা মামলা দায়ের করে দলে মধ্যে ভাংঙ্গন সুষ্টি করার ফলে দলের সুনাম ক্ষুন্ন হয়েছে। এ ঘটনায় তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় তিনি ।

ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সাকু বাংলাদেশ প্রতিদিনকে বলেন আহত ওই আওয়ামী লীগ নেতাকে দেখতে হাসপাতালে ছুটে আসেন এবং তিনি বলেন এভাবে নেতা কর্মীকে কুপিয়ে হত্যা চেষ্টা করেছিল। আমার নেতার উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার দাবি করি। তা না হলে কঠোর আন্দোলনে যাওয়া হুমকি দেন।

এ বিষয়ে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক নাছির উদ্দিন বাংলাদেশ প্রতিদিনকে বলেন সন্ত্রাসীরা আওয়ামী লীগের ওই নেতার দুই পা ভেঙ্গে দেওয়ায় তার অবস্থা কিছুটা আশঙ্কাজনক।

এছাড়া, ধামরাই থানার অফিসার ইনচার্য রিজাউল হক দিপু বাংলাদেশ প্রতিদিনকে বলেন বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে কি কারনে এই হামলা, এছাড়া এলাকার যারা ঘটনা ঘটিয়েছে তাদের মধ্যে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের নাম জানা যায়নি। বাকীদের দ্রুত গ্রেফতর করা হবে। এ ঘটনায় ধামরাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

ধামরাইয়ে আ.লীগে নেতার পা ভেঙ্গে দিয়েছে সন্ত্রাসীরা, আটক ৩

আপডেট টাইম : ০৬:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০১৭