ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে।  জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

প্রতিদিন লবঙ্গ খেলে মেলে যত উপকার

একটি ছোট শুকনো ফুলের কুঁড়ি ‘লবঙ্গ’। এই কুঁড়ি শুধু খাবারের স্বাদ ও সুগন্ধই বাড়ায় না, এতে রয়েছে বহু স্বাস্থ্যগুণও।

আয়ুর্বেদিক চিকিৎসায় শতাব্দীর পর শতাব্দী ধরে লবঙ্গ ব্যবহার হয়ে আসছে। অনেকের প্রতিদিন এক থেকে দুইটি লবঙ্গ চিবিয়ে খাওয়ার অভ্যাস রয়েছে। বিশেষজ্ঞদের মতে, পরিমিত পরিমাণে লবঙ্গ খেলে শরীরের বিভিন্ন উপকার হতে পারে।কেন প্রতিদিন লবঙ্গ চিবানো সামগ্রিক সুস্বাস্থ্যে সহায়ক হতে পারে তা নিয়ে কন্টিনেন্টাল হসপিটাল এই প্রতিবেদন করেছে।

llll

লবঙ্গ কী?

লবঙ্গ আসে লবঙ্গ গাছের শুকনো ফুলের কুঁড়ি থেকে। এতে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন, খনিজ উপাদান এবং ইউজেনলের মতো প্রাকৃতিক যৌগ। এসব উপাদানই লবঙ্গের বিভিন্ন স্বাস্থ্য উপকারিতার জন্য দায়ী।

যত পুষ্টিগুণ 

লবঙ্গ একটি ছোট শুকনো ফুলের কুঁড়ি হলেও শক্তিশালী পুষ্টিগুণে ভরপুর।

ভারতীয় উপমহাদেশে নানা পদের রান্না ও ঐতিহ্যবাহী চিকিৎসায় এর নিরাময়কারী গুণের জন্য লবঙ্গ ব্যবহার হয়ে আসছে। রান্না, ভেষজ চিকিৎসা, দাঁতের যত্ন এবং হজমজনিত সমস্যার চিকিৎসায় লবঙ্গ ব্যাপকভাবে ব্যবহৃত হয়। তবু সরাসরি লবঙ্গ চিবানো এর প্রাকৃতিক গুণাগুণ গ্রহণের সবচেয়ে সহজ উপায়গুলোর একটি।পুষ্টিগুণগুলো হলো—অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি, ভিটামিন কে, খাদ্য আঁশ (ফাইবার), ম্যাঙ্গানিজ।

প্রতিদিন লবঙ্গ খেলে যত উপকার মেলে

লবঙ্গ প্রতিদিন এক বা দুটো চিবিয়ে খেলে স্বাস্থ্যের জন্য বেশ উপকার বয়ে আনে।

এতে প্রাকৃতিক প্রদাহনাশক উপাদান রয়েছে। এই সমৃদ্ধ পুষ্টি উপাদানের কারণে লবঙ্গের উপকারিতা শরীরের বিভিন্ন অঙ্গ ও ব্যবস্থায় প্রভাব ফেলে।

  • হজমে সহায়ক

লবঙ্গের অন্যতম পরিচিত উপকারিতা হলো হজমে সহায়তা করা। লবঙ্গ চিবালে হজমকারী এনজাইমের কার্যক্রম বৃদ্ধি পায় এবং পেট ফাঁপা, গ্যাস ও বদহজম কমাতে সাহায্য করে।

খাওয়ার পর যদি প্রায়ই পেটে ভারীভাব অনুভূত হয়, তাহলে লবঙ্গ পাকস্থলীর কার্যক্রম উন্নত করতে সহায়ক হতে পারে। এর প্রাকৃতিক উপাদানগুলো খাবার হজম সহজ করে এবং পুষ্টি শোষণ বাড়াতে সাহায্য করে।

  • মুখ ও দাঁতের সুরক্ষায়

দাঁতের যত্নে লবঙ্গের ব্যবহার নতুন নয়। লবঙ্গে থাকা ইউজেনল নামের উপাদানে রয়েছে প্রাকৃতিক জীবাণুনাশক বৈশিষ্ট্য। এটি মুখের দুর্গন্ধ কমতে পারে, মাড়ির সংক্রমণ প্রতিরোধে সাহায্য করতে পারে, দাঁতের ব্যথা উপশমে সহায়তা করতে পারে, মুখের ক্ষতিকর ব্যাকটেরিয়া কমাতে পারে।

লবঙ্গের এসব উপকারিতার কারণে অনেক টুথপেস্টে ও মাউথওয়াশেও লবঙ্গের নির্যাস ব্যবহার করে।

  • রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে সহায়ক

লবঙ্গে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ফ্রি র্যাডিক্যালের বিরুদ্ধে কাজ করে। এই ফ্রি র্যাডিক্যাল কোষের ক্ষতি করতে পারে এবং রোগ প্রতিরোধক্ষমতা দুর্বল করে।

তাই নিয়মিত লবঙ্গ চিবালে রোগ প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী হতে পারে এবং শরীর সংক্রমণের বিরুদ্ধে আরও কার্যকরভাবে লড়াই করতে পারে।

  • প্রদাহ কমাতে ভূমিকা

শরীরের দীর্ঘস্থায়ী প্রদাহ বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ায়। এসব দীর্ঘস্থায়ী প্রদাহ নানা ধরনের স্বাস্থ্য সমস্যার সঙ্গে সম্পর্কিত। লবঙ্গে থাকা প্রদাহনাশক উপাদান শরীরের প্রদাহ কমাতে সহায়তা করতে পারে।

যাদের জয়েন্টে হালকা ব্যথা রয়েছে, তারা দৈনন্দিন খাদ্যতালিকায় লবঙ্গ যোগ করে উপকার পেতে পারেন।

  • ডায়াবেটিস রোগীর জন্যও উপকারী

লবঙ্গ ইনসুলিনের কার্যকারিতা উন্নত করতে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে। ডায়াবেটিস বিশেষ করে প্রিডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের জন্য বেশ উপকারী হতে পারে।

তবে লবঙ্গ কখনোই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দেওয়া ওষুধের বিকল্প নয়। খাদ্যাভ্যাসে পরিবর্তন আনার আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।

rrrr

  • শ্বাসতন্ত্রের স্বাস্থ্য রক্ষায়

ঠাণ্ডা-কাশি বা গলায় খুসখুসে ভাব হলে অনেকেই লবঙ্গ মুখে রাখেন। লবঙ্গে উষ্ণ ও সুগন্ধি উপাদান রয়েছে। ফলে কাশি ও গলার অস্বস্তি দূর করতে ঐতিহ্যবাহী চিকিৎসায় লবঙ্গ বহুল ব্যবহৃত হয়। লবঙ্গ চিবালে—গলার অস্বস্তি কমতে পারে, কাশি উপশমে সাহায্য করতে পারে, হালকা নাক বন্ধভাব বা কফজনিত অস্বস্তি কমাতে পারে, লবঙ্গের প্রাকৃতিক উপাদান শ্বাসতন্ত্রে আরামদায়ক উষ্ণ অনুভূতি সৃষ্টি করে।

  • লিভার সুস্থ রাখে

লিভার বা যকৃত শরীরের বিষাক্ত উপাদান দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিছু গবেষণায় দেখা গেছে, লবঙ্গে থাকা কিছু যৌগ যকৃতের স্বাভাবিক কার্যকারিতা বজায় রাখতে সহায়তা করতে পারে।

পরিমিত পরিমাণে লবঙ্গ গ্রহণ যকৃতের সুস্থতা রক্ষায় সহায়ক হতে পারে।

  • অ্যান্টিঅক্সিডেন্টের সমৃদ্ধ উৎস

মসলা জাতীয় উপাদানের মধ্যে লবঙ্গে অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ অন্যতম বেশি। অ্যান্টিঅক্সিডেন্ট কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে এবং দীর্ঘমেয়াদি সুস্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে।

পরিমিত পরিমাণে নিয়মিত লবঙ্গ গ্রহণ সামগ্রিক সুস্থতায় ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

দিনে কয়টা লবঙ্গ যথেষ্ট?

অনেকেই প্রশ্ন, দিনে কতগুলো লবঙ্গ চিবানো উচিত?

বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন ১ থেকে ২টি লবঙ্গ চিবানো যথেষ্ট।

তবে অতিরিক্ত লবঙ্গ খাওয়া উচিত নয়। কারণ অতিরিক্ত লবঙ্গ খেলে মুখে জ্বালাপোড়া, পেটের অস্বস্তি কিংবা অ্যালার্জিজনিত সমস্যা দেখা দিতে পারে।

যাদের বিশেষ স্বাস্থ্য সমস্যা রয়েছে, গর্ভবতী নারী এবং শিশুদের নিয়মিত লবঙ্গ গ্রহণের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

যখন চিবালে বেশি উপকার

লবঙ্গ কিভাবে চিবিয়ে এবং কখন চিবিয়ে খেলে বেশি উপকার পাওয়া যাবে তা অনেকেই জানেন না।

বিশেষজ্ঞদের মতে, লবঙ্গের বেশি উপকার পেতে খাবারের পর ধীরে ধীরে চিবাতে হবে। এতে হজম ও মুখের স্বাস্থ্য রক্ষায় বেশি উপকার পাওয়া যেতে পারে।

কখন চিকিৎসকের পরামর্শ নেবেন?

লবঙ্গের মতো প্রাকৃতিক উপাদান স্বাস্থ্য রক্ষায় সহায়ক। যেহেতু এটি কখনোই চিকিৎসার বিকল্প নয়। যদি নিচের সমস্যাগুলো থাকে-

দীর্ঘদিনের হজমের সমস্যা

তীব্র দাঁতের ব্যথা

দীর্ঘস্থায়ী কাশি

জয়েন্ট ফুলে যাওয়া

নিয়ন্ত্রণহীন ডায়াবেটিস

এসব স্বাস্থ্যগত সমস্যা থাকলে যথাযথ রোগ নির্ণয় ও চিকিৎসার জন্য একজন যোগ্য বিশেষজ্ঞের পরামর্শ নিন।

0o0o

সতর্কতা জরুরি

মনে রাখতে হবে, লবঙ্গ কোনো রোগের চিকিৎসার বিকল্প নয়; এটি কেবল স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের একটি অংশ হতে পারে।

নিয়মিত লবঙ্গ খাওয়ার আগে গর্ভবতী নারী, শিশু এবং যাদের দীর্ঘমেয়াদি শারীরিক সমস্যা রয়েছে, তাদের  চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ

প্রতিদিন লবঙ্গ খেলে মেলে যত উপকার

আপডেট টাইম : ০৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬