ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রাথমিকে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় অন্তর্ভুক্ত হচ্ছে মার্শাল আর্ট থ্যালাসেমিয়া রোগে আক্রান্তদের ডেটাবেজ তৈরির আহ্বান ডা. জুবাইদা রহমানের বৈঠক ফলপ্রসূ হয়েছে, শিগগিরই বাংলাদেশ সফর করবেন মার্কিন বিনিয়োগকারীরা সাদেকা হালিমসহ ঢাবির তিন শিক্ষক বরখাস্ত, চারজনকে পড়াতে বারণ শিগগিরই চীনের তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেতে যাচ্ছে ইরান লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম দেশে এখনও ৬৭ শতাংশের বেশি লেনদেন হচ্ছে নগদে হজের বিমান ভাড়া কমবে আরও ২৫ হাজার টাকা বন্ধ কারখানা চালু ও বিনিয়োগ আকর্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

বাড়ি-খেলার মাঠ যেখানেই সুযোগ পাও, চারা রোপণ করো—শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক শিক্ষার্থীকে প্রতিবছর অন্তত একটি করে গাছের চারা রোপণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।

শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের যৌথ উদ্যোগে জাতীয় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনীর উদ্বোধন এবং শিক্ষার্থীদের মাঝে ‘উদ্ভাবনী মেধাবী পুরস্কার’ বিতরণ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে মাধ্যমিক স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। ছবি: পিএমও

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সারা দেশে মাধ্যমিক স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের বৃক্ষরোপণ কর্মসূচিরও উদ্বোধন করেন। উদ্বোধনের আগে তিনি অনলাইনে একযোগে দেশের ২৯ হাজার ৬০০টি স্থানের সঙ্গে যুক্ত হয়ে এক দিনে প্রায় ৯০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির সূচনা করেন।

শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘জনসংখ্যা ও যানবাহন বেড়ে যাওয়ায় আমাদের প্রচুর গাছপালা কেটে ফেলতে হয়েছে, যার ফলে বাতাস দূষিত হচ্ছে। পরিবেশ রক্ষা ও বিশুদ্ধ বাতাসের জন্য তোমাদের সবাইকে প্রতিবছর অন্তত একটি করে গাছ লাগাতে হবে। যেখানেই সুযোগ পাও—বাড়িতে, খেলার মাঠে কিংবা স্কুল-কলেজে, একটি চারা রোপণ করো। গাছ বড় হয়ে একসময় তোমার সবচেয়ে ভালো বন্ধু হয়ে উঠবে।’

জাতীয় পর্যায়ে স্টার্টআপ ও বিজ্ঞান প্রদর্শনী সোমবার

বৃক্ষরোপণের পাশাপাশি দেশ ও নিজের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি বিশেষ অনুরোধ জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা একটি সুন্দর বাংলাদেশ চাই। রাস্তাঘাট বা পাবলিক প্লেসে কেউ ময়লা ফেললে তাকে সচেতন করতে হবে এবং লজ্জা দিতে হবে। সিটি করপোরেশন বা পৌরসভার ওপর নির্ভর না করে নিজের ঘরের মতো করে আমাদের চারপাশ পরিষ্কার রাখার দায়িত্ব আমাদেরই নিতে হবে।’

তরুণ প্রজন্মকে নিয়মানুবর্তী হওয়ার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘ভবিষ্যৎ তোমাদের, তাই দেশ গড়ার দায়িত্বও তোমাদেরই নিতে হবে।’

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। ছবি: পিএমও

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের হাতে ‘উদ্ভাবনী মেধাবী পুরস্কার’ তুলে দেন। এবারের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ঢাকার সেন্ট জোসেফ উচ্চবিদ্যালয়। এ ছাড়া মেহেরপুরের সন্ধানী স্কুল ও কলেজ, দিনাজপুর সরকারি কলেজ, আদমজী ক্যান্টনমেন্ট কলেজসহ দেশের বিভিন্ন প্রান্তের বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই পুরস্কার লাভ করে।

প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছালে বিএনসিসির একটি দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। ছবি: পিএমও

অনুষ্ঠানে অন্যদের মধ্যে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এর আগে অনুষ্ঠানস্থলে পৌঁছালে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

প্রাথমিকে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় অন্তর্ভুক্ত হচ্ছে মার্শাল আর্ট

বাড়ি-খেলার মাঠ যেখানেই সুযোগ পাও, চারা রোপণ করো—শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৪:৩২ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬