ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

হিটলার স্যালুট দেয়ায় জার্মানিতে মার্কিন পর্যটককে মারধর

বাঙালী কণ্ঠ নিউজঃ ড্রেসডেন শহরের পুলিশ বলছে, ঘটনার সময় ৪১ বছর বয়সি ঐ মার্কিন নাগরিক মাতাল অবস্থায় ছিলেন৷ পরীক্ষার পর পুলিশ তাঁর রক্তে মাত্রাতিরিক্ত অ্যালকোহল পেয়েছে৷

ঘুসি খেয়ে মার্কিন ঐ নাগরিক সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে৷ আনুষ্ঠানিক তথ্য বলছে, নাম না জানা ঐ হামলাকারী পলাতক অবস্থায় আছেন এবং অন্যকে শারীরিকভাবে আহত করার অপরাধে তাঁকে খোঁজা হচ্ছে৷

পুলিশ বলছে, নাৎসি প্রতীক প্রদর্শন ও স্লোগান দেয়ার বিরুদ্ধে থাকা জার্মান আইন ভঙ্গ করেছেন মার্কিন ঐ নাগরিক (ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার কারণে নাম প্রকাশ করা হচ্ছে না)৷ তাই তাঁর বিরুদ্ধে তদন্ত চলছে৷ এছাড়া কোনো অসাংবিধানিক সংস্থার প্রতীক বা চিহ্ন প্রদর্শনের বিরুদ্ধে জার্মানিতে যে আইন আছে, মার্কিন নাগরিকের বিরুদ্ধে সেই আইন লঙ্ঘনের বিষয়েও তদন্ত চলছে৷

সপ্তাহখানেক আগে বার্লিনের সংসদ ভবনের সামনে ছবি তোলার সময় নাৎসি স্যালুট দেয়ায় দুই চীনা পর্যটককে আটক করেছিল পুলিশ৷ প্রত্যেকে ৫০০ ইউরো করে দেয়ার পর মুক্তি পেয়েছেন৷ তবে পুলিশ বলছে, চীনা ঐ দুই নাগরিকের বিরুদ্ধে এখনও মামলা চলছে৷ ফলে জরিমানা সহ সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড হতে পারে তাঁদের৷

জার্মানিতে শুধুমাত্র শিক্ষা ও ইতিহাস বিষয়ক গবেষণার খাতিরে কেউ নাৎসি প্রতীক ও ছবি প্রদর্শন করতে পারেন৷ এছাড়া নাৎসি শাসনামলকে স্যাটায়ার করে ডকুমেন্টারি কিংবা মুভি তৈরি করতে চাইলেও অনুমতি পাওয়া যায়৷

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

হিটলার স্যালুট দেয়ায় জার্মানিতে মার্কিন পর্যটককে মারধর

আপডেট টাইম : ০১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০১৭