ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির বন্যাদুর্গতদের খোঁজ নিতে রোববার চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরিকল্পনা সরকারের ১৫ টাকা কেজিতে মাসে ৩০ কেজি চাল বিক্রি শুরু, চলবে নভেম্বর পর্যন্ত এত আন্দোলন করেন, সরকার ক্ষমতা ছেড়ে দিলে দেশ চালাবে কে স্বাস্থ্যে ১১-২০ গ্রেডের সাড়ে ৩৪ হাজার পদ শূন্য, দ্রুত পূরণের নির্দেশ

কারামুক্ত হচ্ছেন ইমরান খান? জোরালো গুঞ্জন

ট্রাম্পের উদ্দেশ্যে কারাগার থেকে যা লিখলেন ইমরান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানকে চিকিৎসাজনিত কারণে কারাগার থেকে মুক্তি দেওয়ার বিষয়ে পর্দার আড়ালে আলোচনা চলছে বলে দাবি করেছে দেশটির সামরিক ও পারিবারিক ঘনিষ্ঠ একাধিক সূত্র। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

৭৩ বছর বয়সী ইমরান খান গত প্রায় তিন বছর ধরে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন। সাম্প্রতিক সময়ে তার শারীরিক অবস্থার অবনতি, চোখের অস্ত্রোপচারের পর জটিলতা এবং আত্মীয়স্বজন ও আইনজীবীদের সঙ্গে যোগাযোগ সীমিত হয়ে যাওয়ায় পরিবার ও সমর্থকদের উদ্বেগ বেড়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য অবজারভারকে দেওয়া এক বিবৃতিতে ইমরানের দুই ছেলে সুলাইমান ও কাসিম অভিযোগ করেন, তাদের বাবাকে দীর্ঘদিন ধরে বাইরের পৃথিবী থেকে কার্যত বিচ্ছিন্ন রাখা হয়েছে। তার আন্তর্জাতিক গণমাধ্যমবিষয়ক উপদেষ্টা সৈয়দ জুলফি বুখারিও মানবিক কারণে অবিলম্বে তাকে চিকিৎসার জন্য মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন।

তবে বিশ্লেষকদের ধারণা, মুক্তি দেওয়া হলেও এর সঙ্গে দেশত্যাগ, সক্রিয় রাজনীতি থেকে দূরে থাকা কিংবা প্রকাশ্যে কোনো বক্তব্য না দেওয়ার মতো শর্ত জুড়ে দেওয়া হতে পারে। ২০১৯ সালে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার ক্ষেত্রেও অনুরূপ সমঝোতা হয়েছিল।

মানবাধিকার আইনজীবী ক্লাইভ স্টাফোর্ড স্মিথের মতে, আপসহীন অবস্থানের জন্য পরিচিত ইমরান খান এমন শর্ত সহজে মেনে নেবেন না। অন্যদিকে পাকিস্তানের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরী দাবি করেছেন, ইমরানের মামলা আদালতের বিষয় এবং মেডিকেল গ্রাউন্ডে তাকে মুক্তি দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। ফলে গুঞ্জন থাকলেও তার মুক্তির বিষয়ে এখনো অনিশ্চয়তাই রয়ে গেছে।

সূত্র: দ্য অবজারভার

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে

কারামুক্ত হচ্ছেন ইমরান খান? জোরালো গুঞ্জন

আপডেট টাইম : ৫৬ মিনিট আগে