ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ড্যাপ ও গৃহায়ণ বিধিমালা সংশোধিত হলে সস্তায় ফ্ল্যাট কিনতে পারবে মানুষ : শেখ মজিবুর রহমান ইকবাল বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমান জিয়া পরিবারের তিন প্রজন্মের উত্তরাধিকারের নতুন অধ্যায় স্বেচ্ছাসেবক দল নেতার দাবি তারেক রহমানের জাতিসংঘে ভাষণ গিনেস বুকে উঠবে যুক্তরাষ্ট্র-ইসরাইলকে মধ্যপ্রাচ্য ছাড়ার সতর্কবার্তা দিল ইরান ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে ‘সুবিধাজনক সময়ে’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সেনাবাহিনী প্রধানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাসভাড়া কত বাড়ানোর প্রস্তাব করল বিআরটিএ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী, শুরু ঐতিহাসিক সফর জাতিসংঘে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

স্বাস্থ্যে ১১-২০ গ্রেডের সাড়ে ৩৪ হাজার পদ শূন্য, দ্রুত পূরণের নির্দেশ

স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে ১১ থেকে ২০তম গ্রেডের ৩৪ হাজার ৭১৪টি শূন্যপদ দ্রুত পূরণের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

আজ সোমবার (৩ আগস্ট) স্বাস্থ্য সেবা বিভাগ থেকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসকে দেওয়া এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

উপসচিব (প্রশাসন-১) সুজিৎ দেবনাথ চিঠিতে সই করেছেন। চিঠির তথ্য অনুযায়ী, স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে ১১ থেকে ১৬ গ্রেডে ২০ হাজার ৮১৬ এবং ১৭ থেকে ২০ গ্রেডে ১৩ হাজার ৮৯৮টি পদ শূন্য রয়েছে, যা জনস্বার্থে দ্রুত পূরণ করা প্রয়োজন।

স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (এমআইএস) হিউম্যান রিসোর্স ইনফরমেশন সিস্টেম (এইচআরআইএস) তথ্যের বরাত দিয়ে চিঠিতে বলা হয়, দেশের সকল বিভাগীয় কার্যালয় (স্বাস্থ্য), মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল, সিভিল সার্জনের কার্যালয়, ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, জেলা সদর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ বিভিন্ন পর্যায়ের অনেক পদ শূন্য রয়েছে। জনস্বার্থে এসকল শূন্য পদ দ্রুত পূরণ করা প্রয়োজন।

এতে আরও বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএসের তথ্য অনুযায়ী স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের ১১-১৬ গ্রেডের ২০ হাজার ৮১৬ টি এবং ১৭-২০ গ্রেডের ১৩ হাজার ৮৯৮টি পদ শূন্য রয়েছে। এমতাবস্থায়, স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের শূন্য পদসমূহ দ্রুত পূরণের লক্ষ্যে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ড্যাপ ও গৃহায়ণ বিধিমালা সংশোধিত হলে সস্তায় ফ্ল্যাট কিনতে পারবে মানুষ : শেখ মজিবুর রহমান ইকবাল

স্বাস্থ্যে ১১-২০ গ্রেডের সাড়ে ৩৪ হাজার পদ শূন্য, দ্রুত পূরণের নির্দেশ

আপডেট টাইম : ০৫:২৩ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬